ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে অন্যদের চেয়ে ভালো থাকার সুবিধা পাবেন ক্রিকেটাররা: মিয়াজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দল। তবে আয়োজকদের দাবি, অন্যান্য অনেক খেলার অ্যাথলেটদের তুলনায় ক্রিকেটাররা ভালো থাকার সুবিধাই পাচ্ছেন।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি বুধবার(২ সেপ্টেম্বর) এ আশ্বাস দিয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেট ভেন্যুর সুযোগ-সুবিধা ও আবাসন ব্যবস্থা নিয়ে আপত্তি তোলে এশিয়ার শীর্ষ কয়েকটি ক্রিকেট বোর্ড।

জাপানে ক্রিকেটের জনপ্রিয়তা কম। গেমসের জন্য বেসবল মাঠ রূপান্তর করে তৈরি করা হয়েছে নতুন ক্রিকেট গ্রাউন্ড। সেখানে ড্রেসিংরুম হিসেবে তাঁবু ব্যবহার করা হচ্ছে এবং শৌচাগারও ভেন্যু থেকে বেশ দূরে বলে খবর প্রকাশিত হয়েছে।

এবার এশিয়ান গেমসে নেই নির্দিষ্ট কোনো ‘অ্যাথলেটস ভিলেজ’। প্রায় ১৭ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আয়োজকেরা। ফলে ক্রুজ জাহাজের কেবিন, অস্থায়ী কাঠের কনটেইনার ও বিভিন্ন হোটেলের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। আয়োজকদের উদাহরণ অনুযায়ী, ২০২৪ প্যারিস অলিম্পিকেও অ্যাথলেট সংখ্যা ছিল প্রায় ১১ হাজার।

তবে ক্রিকেটাররা তুলনামূলক ভালো সুবিধা পাচ্ছেন বলেই মনে করেন মিয়াজি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, অন্যান্য অনেক খেলার অ্যাথলেটদের যেখানে ক্রুজ জাহাজ বা কনটেইনার হোটেলে থাকতে হচ্ছে, সেখানে ক্রিকেটারদের জন্য আমরা হোটেলের ব্যবস্থা করেছি।

নাগোয়া শহর থেকে প্রায় ৪০ মিনিটের দূরত্বের ‘করোগি স্পোর্টস পার্কে’ হবে ক্রিকেটের ম্যাচগুলো। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পর্যাপ্ত সুবিধা না থাকায় মূল দলের বদলে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। এর আগে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণার কথা ছিল, যেখানে থাকার কথা ছিল জাসপ্রিত বুমরাহ ও উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীরও।

সীমাবদ্ধতার কথা স্বীকার করে মিয়াজি জানান, সব প্রস্তুতির জন্য তারা মাত্র ১৭ মাস সময় পেয়েছেন। শূন্য থেকে শুরু করতে হলেও ক্রিকেটারদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শ্রীলঙ্কার প্যাল্লেকেলে স্টেডিয়ামের কিউরেটরকে এনে পিচ তৈরি করা হচ্ছে জানিয়ে মিয়াজি বলেন, আমি যতটুকু দেখেছি, এশিয়ান গেমসের ইতিহাসে এর চেয়ে ভালো মাঠ ও উইকেট আগে কখনো দেখা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বিপাকে পড়েছেন বিভাগীয় দলের চার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজের মধ্যে তাঁদের আটটি গায়েব হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে কাজ করছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা।  এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিসিবির একটি কাভার্ড ভ্যান। সকালে রাজশাহী নগরের একটি হোটেলে কাভার্ড ভ্যানটি পৌঁছালে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি। জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে মেহেরব হাসানের লাগেজে ছিল তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি সুগন্ধি এবং ব্যবহৃত পোশাক। জিডিতে তাঁর আইফোনটির মূল্য ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। আরও যে তিন ক্রিকেটারের লাগেজ গায়েব হয়েছে, তাঁরা হলেন আব্দুল কাদের, মোহর শেখ অন্তর ও মো. ওয়ালিদ। রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারে তাঁরা কাজ করছেন।’ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘জিডি আমাদের থানায় হয়েছে। কিন্তু ঘটনাস্থল নাটোর কিংবা রাজশাহী জেলার মধ্যে হবে। দুই জেলা পুলিশ কাজ করছে। আমরা প্রযুক্তিগত সহযোগিতা করছি। তদন্ত চলছে।’ আরটিভি/এসআর
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
আরও পড়ুন
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এশিয়ান গেমস হকির প্রাথমিক স্কোয়াডে জিমি
এশিয়ান গেমস ফুটবলে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা