ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করতে এবার বড় পরিসরে ‘বোলার হান্ট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে আলাদাভাবে পেসার হান্ট ও স্পিনার হান্ট আয়োজন করা হলেও এবার পেসার কিংবা স্পিনার কোনো নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ থাকছে না বিসিবি। দেশের বিভিন্ন প্রান্তের সব ধরনের বোলারকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এবারের উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেটে প্রতিভা অন্বেষণের কার্যক্রম অবশ্য নতুন নয়। বিসিবির আয়োজনে আগের পেসার হান্ট থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন একাধিক ক্রিকেটার। গ্রামীণফোন পেসার হান্ট থেকে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন এবং পরবর্তীতে রবি পেসার হান্টের মাধ্যমে আলোচনায় আসেন ইবাদত হোসেন। দুজনই পরবর্তীতে জাতীয় দলের হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

সেই সফলতার ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে প্রতিভা খোঁজার উদ্যোগ নিয়েছে বিসিবি। নতুন ‘বোলার হান্টে’ পেসার ও স্পিনারদের জন্য আলাদা কোনো আয়োজন থাকছে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় সব বোলার একই আয়োজনে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করা। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের জন্য নিয়মিত নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি সুযোগের অভাবে হারিয়ে যাওয়া ক্রিকেটারদেরও সামনে নিয়ে আসতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনেও বাংলাদেশের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। তাই কোনো একটি বিভাগকে আলাদা গুরুত্ব না দিয়ে সব ধরনের বোলিং প্রতিভাকে একই আয়োজনের আওতায় আনার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সঠিক বাছাই প্রক্রিয়ার পাশাপাশি পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। রুবেল ও ইবাদতের মতো আরও প্রতিভাবান বোলারের উঠে আসার পথ তৈরি হতে পারে এই ‘বোলার হান্ট’ থেকে।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘বোলার হান্ট’ নিয়ে বিস্তারিত জানাবে বিসিবি। জানা গেছে, এবারের বড় পরিসরের এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় রয়েছে রবি। মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বোলার হান্টের কার্যক্রম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আসালাঙ্কা। তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১, ১১ ও ৭ রান। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে দল নির্বাচনে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না হাসারাঙ্গা। এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। তবে দলে জায়গা পেলেও ফিটনেস পরীক্ষার বাধা পেরোতে হবে পাথুম নিশাঙ্কাকে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে পরীক্ষায় উত্তীর্ণ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাটার। আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শেষে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ লিগ ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ৩১ অক্টোবর। শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা। আরটিভি/এসকে
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির