ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

শনিবার (১৭ অক্টোবর) মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এই কোচ।

সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন।

শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় সিরিজ / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্ডার রাজা। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে। তাই বাংলাদেশের  হয়ে টসে অংশ নেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান। জিম্বাবুয়ের একাদশ : ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি। আরটিভি/এসআর    
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ফরম্যাট হিসেবে আসছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই অনুষ্ঠিত হবে ৮০ ওভারের ম্যাচ।
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি করে ম্যাকগার্কের রেকর্ড
বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কুইন্সল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি করার পর ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি করে ম্যাকগার্কের রেকর্ড
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত