ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

উন্নয়নের জন্য ৩৪ কোটি টাকা বরাদ্দ পেল যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

২১ বছর পর যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নের জন্য ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে কোনো ধরনের উন্নয়নকাজ না হওয়ায় স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় ছিল। জেলার ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছিল। এখন স্টেডিয়ামটি আধুনিক করে গড়ে তুলে যশোরের ক্রীড়াঙ্গনের অতীতের গৌরব ফিরিয়ে আনা হবে।

১৯৬৪ সালে নির্মিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে একসঙ্গে ১৫ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন। কিন্তু ২০০৫ সালের পর গত ২১ বছরে এ স্টেডিয়ামে কোনো উন্নয়নকাজ না হওয়ায় একরকম ভাগাড়ে পরিণত হয়। দুই দশক ধরে এখানে কোনো প্রতিযোগিতামূলক খেলাও অনুষ্ঠিত হতে পারেনি।

তার ওপর ২০২২ সালের ২৪ নভেম্বর তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য স্টেডিয়ামটির উত্তর পাশের গ্যালারি ভেঙে ফেলা হয়। সেসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, স্টেডিয়ামের উন্নয়নে বরাদ্দ দেওয়া হবে। এরপর দুই বছর পার হয়ে গেলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, গত দুই দশক ধরেই যশোরের ক্রীড়াঙ্গনে বন্ধ্যাত্ব চলছিল। আমরা আশা করেছিলাম, অনিন্দ্য ইসলাম অমিত এমপি হলে যশোর স্টেডিয়ামের আধুনিকায়নে ব্যবস্থা নেবেন। বিএনপি সরকার গঠনের পর অল্পসময়ের মধ্যেই তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
পিএসজি এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বার্সেলোনা। তবে আলাভেসের বিপক্ষে আবারও চেনা রূপে দেখা গেল কাতালানদের। এই ম্যাচে সফরকারীদের ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (৩১ অক্টোবর) ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষের ওপর পুরোদমে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এদিন ম্যাচের মাত্র আট মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে লিড নেয় বার্সেলোনা। পেদ্রি গোলমুখে বল বাড়ালে ছুটে গিয়ে তিনি সহজেই জালে পাঠান। মিনিট তিনেকের মাথায় পেনাল্টি স্পটের কাছে ভালো সুযোগ পেলেও আলাভেসের আবদে রেবাখ উড়িয়ে মারেন।  এরপর সফরকারীদের আরও দুটি আক্রমণ নিজেদের বক্সে প্রতিহত করে বার্সা। ২৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে লোপেজ দুরূহ কোণ থেকে জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ষষ্ঠ গোল। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পাওয়ার সুযোগ এলেও রাফিনিয়া ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন।  তবে ৪১ মিনিটে ব্রাজিল তারকার আর ভুল হয়নি। লোপেজের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে তিনি বার্সার ব্যবধান করেন ৩-০। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ এই গোলদাতা ১০ ম্যাচে করলেন ১৫ গোল। বিরতির আগে যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ইয়ামালও। জোয়াও কান্সেলোর পাস পেয়ে বক্সের ভেতর বাঁ পায়ে তিনি নিখুঁত শট নেন। দ্বিতীয়ার্ধেও আলাভেসের ওপর দাপট অব্যাহত রাখে ব্লুগ্রানা শিবির। ৫৬ মিনিটে করিম আদেয়েমি সুযোগ পেয়ে খুব কাছ থেকে উড়িয়ে মারেন। ৬২ মিনিটে বদলি নামার দুই মিনিটের মাথায় পরের গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।  তার পাস পেয়ে ইয়ামাল বক্সে আগুয়ান আলাভেস গোলরক্ষককে পরাস্ত করেছেন। যা চলতি লা লিগায় ১১ ম্যাচে তার দশম গোল। ৭৪তম মিনিটে বদলি নেমে গর্ডন স্কোরশিটে নাম তোলেন সাত মিনিটের মাথায়।  রদ্রির পাস পেয়ে প্রতিপক্ষের অর্ধে গিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ উইঙ্গার গোল করেন। আর ৮৪ মিনিটে আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমান মারিয়ানো দিয়াজ। আরটিভি/এসআর
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগা আজ মাঠে নামবে রেসিং–রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে আর্সেনাল ও লিভারপুলের বড় ম্যাচ।  ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–চট্টগ্রাম সকাল ৯–৩০ মিনিট., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–খুলনা সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ঢাকা–বরিশাল সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব রংপুর–রাজশাহী সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ৫ম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১ ফুটবল সিরি আ কোমো–ভেনেতসিয়া বিকেল ৫–৩০ মিনিট, জি ফাইভ জুভেন্টাস–নাপোলি রাত ১–৪৫ মিনিট, জি ফাইভ লা লিগা গেতাফে–সেভিয়া সন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড রেসিং–রিয়াল মাদ্রিদ রাত ৯–১৫ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড এলচে–ভ্যালেন্সিয়া রাত ১১–৩০ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–আর্সেনাল রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের ২৮ সদস্যের দল ঘোষণা
আরও পড়ুন
কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে ২৮৯ টন চাল বরাদ্দ