ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে স্প্যানিশ ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্পেনের ফুটবলের সঙ্গে তার আত্মিক ও ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়ে যায়নি। স্প্যানিশ ফুটবলে নতুন করে নিজের প্রভাব বাড়াতে আরও একটি ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের (সেহুন্দা ডিভিশন) ক্লাব ‘এলদেনসে’ কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী মেসি। ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়াদি যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই চুক্তিটি চূড়ান্ত হবে।

এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব ‘কর্নেয়া’ কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায়, এলদেনসে হতে যাচ্ছে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব। এছাড়াও উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যুক্ত আছেন তিনি।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে ক্লাবের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। বেশিরভাগ সময় নিচের সারির লিগে কাটানো ক্লাবটি ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। এবারের গ্রীষ্মে ফের দ্বিতীয় বিভাগে উঠে আসলেও ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। চলতি মৌসুমে চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় সম্প্রতি বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ ক্লদিও বারাগানকে। ৫,৭৭৬ আসনবিশিষ্ট ক্ষুদ্র স্টেডিয়াম ‘নুয়েভো পেপিকো আমাত’-এর ক্লাবটি বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ ‘গ্রুপো টিএইচ’-এর অধীনে রয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, দুটি ভিন্ন ক্যাটাগরির (দ্বিতীয় ও পঞ্চম বিভাগ) দল হওয়ায় দুটি ক্লাবের মালিকানায় মেসির তাৎক্ষণিক কোনো আইনি জটিলতা থাকছে না। তবে ভবিষ্যতে কর্নেয়া যদি উন্নতি করে দ্বিতীয় বিভাগে উঠে আসে, সেক্ষেত্রে একাধিক ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ার থাকা নিয়ে নীতিগত জটিলতা তৈরি হতে পারে। বর্তমানে কঠিন সময় পার করা এই ছোট ক্লাবটি এখন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির হাত ধরে এক নতুন মোড় ও পরিবর্তনের স্বপ্ন দেখছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের’ স্বীকৃতি দিলো স্পেন
বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। জুনে প্রিন্সেস অব আস্তারিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।  জুরিবোর্ড তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি তার সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে মেসি পৌঁছালে আর্জেন্টিনার ফুটবল জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস ও তার নাম ধরে স্লোগান দেন। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন মেসি। তাঁর নামেই পুরস্কারগুলোর নামকরণ করা হয়েছে। পরে প্রিন্সেস লিওনর মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করেন। লিওনর বলেন, খেলা বুঝে এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি অসাধারণ বিষয়কেও নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন তিনি। পেপ গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে স্পেন ও ইউরোপের ফুটবলে আধিপত্য বিস্তার করা দলের সদস্য ছিলেন মেসি। ২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর ফরাসি জায়ান্ট পিএসজিতে দুই বছর খেলেন তিনি। বর্তমানে মেজর লিগ সকার দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টদাতা ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার মেসি চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এ সিদ্ধান্ত নেন তিনি। এর আগে বৃহস্পতিবার ওভিয়েদোতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে হারতে হয় এবং কীভাবে জিততে হয়, তা জানা।” ফুটবলে এই মানসিকতাকে তিনি ‘মৌলিক’ বলে উল্লেখ করেন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম। এ পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো (৫৬ হাজার ডলার) অর্থমূল্য দেওয়া হয়। শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার পুরস্কার গ্রহণ করা অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, পথপ্রদর্শক মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীত তারকা প্যাটি স্মিথ। এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথনে রেকর্ড গড়া এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন। আরটিভি/এসআর
মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের’ স্বীকৃতি দিলো স্পেন
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
আরও পড়ুন
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
মেসিকে এক নজর দেখার জন্য হাত কাটলেন তরুণ
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড
ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে এগিয়ে রোনালদো