ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত জয় ১০ জনের ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
হাল্যান্ডের গোল উদযাপন। ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ১০ জনের দল নিয়ে রেড ডেভিলসদের হারিয়েছে সিটিজেনরা। জয় সূচক গোল করেছেন আলিং হাল্যান্ড।

ম্যাচের ২৩তম মিনিটেই বড় ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা ছড়ায় মাঠে। দুজন মাটিতে পড়ে গেলে বলের ওপর পড়ে থাকেন ফোডেন। বল সরাতে গিয়ে ফার্নান্দেসের পা লাগে ফোডেনের পিঠে। ক্ষুব্ধ ফোডেন এরপর ইউনাইটেড অধিনায়কের পেটে লাথি মারেন। ঘটনাটি দেখে সিটির ইংলিশ ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।

১০ জনের দল নিয়েও অবশ্য লড়াই চালিয়ে যায় সিটি। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর আসে তাদের কাঙ্ক্ষিত গোল। জোসকো গভার্দিওলের দিক পরিবর্তন করা ক্রস থেকে পেছনের পোস্টে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান আর্লিং হালান্ড।

তবে গোলটি নিয়ে তৈরি হয় নাটকীয়তা। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করেন সহকারী রেফারি। পরে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। প্যাট্রিক ডরগুর অবস্থানের কারণে হালান্ড অল্পের জন্য অনসাইডে ছিলেন। অন্যদিকে অফসাইড অবস্থানে থাকা এঞ্জো ফার্নান্দেস হেড করার চেষ্টা করলেও বলে স্পর্শ করতে পারেননি। ফলে ভিএআর পর্যালোচনায় তাকে খেলায় হস্তক্ষেপকারী হিসেবে বিবেচনা করা হয়নি।

গোল খেয়ে শেষ দিকে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালালেও সিটির জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে আর্সেনালের পর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। অন্যদিকে এক জয়, এক ড্র ও দুই হারে চার পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরটিভি/এসআর/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ