ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মার্টিনেজের জোড়া গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে নাপোলিকে হারাল ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
লাউতারো মার্টিনেজের গোল উদযাপন। ছবি: এএফপি

ইতালিয়ান ফুটবল লিগ সিরিয়াতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও নাপোলি। রোমাঞ্চকর ম্যাচে প্রথম ২ গোলে এগিয়ে থেকেও জয় তুলতে পারেনি নাপোলি। বিপরীতে লাউতারো মার্টিনেজের জোড়া গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখিয়েছে ইন্টার মিলান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সান সিরোতে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।

গোলশূন্য প্রথমার্ধের পর নাপোলি তিন মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দের গোলে। ম্যাচে মোট ২৯টি শট নিয়ে তাদের ওপর ক্রমাগত চাপ ধরে রাখে ইন্টার।

লাউতারোর ৫৬তম মিনিটের গোলে প্রত্যাবর্তনের শুরু। মার্কাস থুরাস হেড করে সমতা ফেরান। তারপর ৯১তম মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। জয়সূচক গোলের পর লাউতারোর গোল উদযাপন আবার আলোচনায়।

বিজ্ঞাপনী বেষ্টনীর উপরে দাঁড়িয়ে তিনি স্বাগতিক ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন, তাতে যোগ দেন এই আর্জেন্টাইনের আক্রমণভাগের জুটি থুরামও। ফরাসি ফরোয়ার্ডের এই উদযাপনে যোগ দেওয়ার বিষয়টি নজর কেড়েছে।

লাউতারো বললেন, মার্কাস আজ আমার সঙ্গে যুক্ত হয়েছিল। সে আমাকে সবসময় বলে ওখানে ওঠার জন্য আমি পাগল, কারণ সে কখনও সেটা করতে চায় না। কিন্তু এবার সে আমার সঙ্গে যুক্ত হলো।

দুই গোলে ইন্টারের হয়ে ১৩৪তম সিরি আ গোল করলেন লাউতারো। ক্লাবের লিগ ইতিহাসে বেনিতো লরেঞ্জি (১৩৮) ও গিউসেপ্পে মেয়াজ্জার (১৯৭) পর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়