ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। চার দিন পর এমএলএসে ফিরেও গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার গোলও দলকে জয় এনে দিতে পারল না। স্যান ডিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল মায়ামি।

ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন।

২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে বল কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। এরপর দূরের পোস্টে লেগে জালে জড়ায় সেটি।

এই গোলের মাধ্যমে এমএলএসে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২০-এ। মায়ামির জার্সিতে এটি তার ১০১তম গোল এবং ক্যারিয়ারে মোট ৯৩০তম গোল। ফ্রি-কিক থেকে এটি ছিল মেসির ৭৫তম গোল।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। একের পর এক আক্রমণে স্যান ডিয়েগোর রক্ষণকে চাপে রাখার পর ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।

জয়ের আশা নিয়ে ম্যাচের শেষ ১০ মিনিটে প্রবেশ করেছিল মায়ামি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সেই জয় হাতছাড়া হয়। ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করে স্যান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।

শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। এই ড্রয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেছে তারা। ২৬ ম্যাচে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের।
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রস্তুতি পর্ব শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ধাপে ধাপে জড়ো হচ্ছেন দলের খেলোয়াড়েরা।
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে ফ্লোরিডার দলটি। তবে দলের হতাশার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি।
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি সরব হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তার অভিযোগ, আতলেতিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ম্যাচের ভারসাম্য নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে ওই দুই ঘটনার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিয়াল কোচ। রোববার (২০ সেপ্টেম্বর) মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল। জুড বেলিংহ্যামের পায়ে আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর পা লাগার ঘটনায় তাকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে রিয়াল শিবির। পরে ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকলের ঘটনাটিও মরিনহোর অভিযোগের তালিকায় আসে। মরিনহোর মতে, দুই ঘটনাতেই লাল কার্ড দেখানোর যথেষ্ট কারণ ছিল। তার ভাষ্য, ডিন হাউসেনকে লাল কার্ড দেখানোর পর রিয়ালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। অথচ আতলেতিকোর ওই দুই খেলোয়াড়ও মাঠের বাইরে গেলে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভেতরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করার ঘটনায় ডিন হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। শেষ দিকে আন্টোনিও রুডিগার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল। রেফারির সিদ্ধান্তের পাশাপাশি তার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও। তার দাবি, এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা না থাকা ৪১ বছর বয়সী একজন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মরিনিওর মতে, মেত্রোপলিতানোতে ডার্বির যে ধরনের চাপ থাকে, তা সামলানো রেফারির জন্য কঠিন হয়ে পড়েছিল।
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
আরও পড়ুন
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি