
চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখল সাকিব বাহিনী
২২: ৩৩, নভেম্বর ০৬
বিস্তারিত পড়ুন : শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
সাকিবের পর শান্তকেও সেঞ্চুরিবঞ্চিত করলেন ম্যাথুস
২১: ৪৪, নভেম্বর ০৬
প্রথমে সাকিব। এবার নাজমুল। পরপর দুই ওভারে ৮০-পেরোনো দুই থিতু ব্যাটসম্যানকে ফেরালেন ম্যাথুস। ক্রস সিমের ডেলিভারিতে আলতো করে খেলতে গিয়ে স্টাম্পে বল ডেকে এনেছেন নাজমুল। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে দাঁড়িয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে। সর্বশেষ ৮ বলে কোনো রান দেননি নাজমুল, নিয়েছেন ২ উইকেট। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬৯ রান।
সাকিবের ৫০, সেঞ্চুরির পথে নাজমুল শান্ত
২০: ৫৮, নভেম্বর ০৬
চামিরার বলে ব্যাটের কানায় লেগে স্লিপের ওপর দিয়ে চার। সাকিব পৌঁছালেন ৫০ রানে। এ বিশ্বকাপে যেটি প্রথম তাঁর। একই সাথে সেঞ্চুরির পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ১৬১/২, দিল্লিতে দারুণ অবস্থানে বাংলাদেশ।
শান্তর ফিফটি, একই পথে সাকিবও
১৯: ৩৫, নভেম্বর ০৬
৫৯*, ০, ৭, ৮, ০, ৯, ৪-আজকের আগে বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর স্কোর। দারুণ ফর্মে থাকা টাইগার এই ক্রিকেটার বিশ্বকাপটা কাটাচ্ছিলেন দুঃস্বপ্নের মতো। আজ লঙ্কানদের বিপক্ষে রানে ফিরলেন। ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বল বাউন্ডারি ছাড়া করে ৫৮ বলে ৫০ পূর্ণ করেন।
সাকিব-নাজমুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ
১৯: ৩৫, নভেম্বর ০৬
আবারও ব্যর্থ দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। দুই ওপেনার দ্রুত ফিরলেও দলকে টানছেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান জুটির। এ জুটির রান ইতোমধ্যে ৫০ ছাড়িয়েছে। ৫০ বলে ৪০ রানে ব্যাট করছেন শান্ত আর সাকিব অপরাজিত আছেন ৩১ বলে ২৯ রানে।
এলবিডব্লিউ হয়ে ফিরলেন লিটন
১৯: ৩৫, নভেম্বর ০৬
৬ রানের মাথায় জীবন পেয়েছিলেন লিটন দাস। তবে বেশিদূর এগোতে পারলেন না। ইনিংসের ষষ্ঠ ওভারে কাসুন রাজিথার ওপর চড়াও হয়েছিলেন লিটন দাস। পরপর ২ বলে ২টি ছক্কা মারেন তিনি। যদিও দ্বিতীয় ছক্কাটি মারার পরই পায়ে টান পড়ে। বেশ খানিকটা সময় পর আবারও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকলেন না। পরের ওভারে মাদুশঙ্কার দারুণ এক ইয়র্কারে এলবডব্লিউ হন লিটন। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২২ রান করেছেন।
তানজিদ আউট, বাঁচলেন লিটন
১৯: ০৫, নভেম্বর ০৬
নতুন বলে উইকেট—দিলশান মাদুশঙ্কার অভ্যাস হয়ে গেছে সেটি এ বিশ্বকাপে। তাঁর সর্বশেষ শিকার তানজিদ হাসান। লেংথ বলে ব্যাট চালিয়েছিলেন বাংলাদেশ ওপেনার, তাতে ক্যাচ উঠেছিল ওপরে। কাভারে সেটি নিয়েছেন পাতুম নিশাঙ্কা।

এ ওভারে আউট হতে পারতেন লিটনও। শর্ট বলে ঘুরিয়ে মেরেছিলেন, ক্যাচ গিয়েছিল ডিপ ফাইন লেগে। ফিল্ডার নাগাল পেলেও রাখতে পারেননি এবার, উল্টো হয়েছে চার। মাদুশঙ্কা উল্লাস করতে ছুটছিলেন, সেটি রূপ নিয়েছে হতাশায়। এ শট খেলতে গিয়ে বাঁ পায়ে টানও পেয়েছেন লিটন। ৩ ওভারে ২৩/১।
২৭৯ রানে অলআউট শ্রীলঙ্কা
১৮:২০, নভেম্বর ০৬
বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই ব্যর্থ শ্রীলঙ্কার টপ অর্ডাররা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে একাই টেনে নিলেন চারিথ আসালাঙ্কা। দলের অন্য ব্যাটাররা যখন অর্ধ-শতকও হাঁকাতে ব্যর্থ সেখানে দারুণ ব্যাটিংয়ে শতক তুলে নেন তিনি। ১০৫ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন এই লঙ্কান ব্যাটার। আসালাঙ্কার শতক ও সামারাবিক্রমা-নিশাঙ্কার ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৮০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম প্রত্যেকে পান ২টি করে উইকেট। এছাড়া অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ১টি উইকেট।
টাইম আউটে কাটা পড়লেন ম্যাথুস
১৬:৩৫, নভেম্বর ০৬
এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’।

সামারাবিক্রমাকে ফিরিয়ে ঝড় থামালেন সাকিব
১৬:২০, নভেম্বর ০৬
দলীয় ৭২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা। অবশেষে সামারাবিক্রমাকে ফিরিয়ে লঙ্কান ঝড় থামালেন সাকিব আল হাসান। টাইগার কাপ্টানের দ্বিতীয় শিকারে দলীয় ১৩৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল তারা।
১০০ পার লঙ্কানদের
১৫:৫৬, নভেম্বর ০৬
টপ-অর্ডারের তিন ব্যাটার ফেরার পর বেশ দেখেশুনেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। টাইগার বোলারদের ওপরে চড়াও হচ্ছেন চারিত আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। তানজিমের পর সাকিবের ওভারেও জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন আসালাঙ্কা। এ জুটিতেই ১০০ পেরিয়েছে লঙ্কানদের দলীয় সংগ্রহ।
১৯ ওভারে ১০৮/৩
লঙ্কান মিডল-অর্ডারে দুর্দশা
১৫:৫১, নভেম্বর ৬
২৭ দশমিক ৩৫; বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এটি বিশ্বমঞ্চে লঙ্কান মিডল-অর্ডারের ৯চতুর্থ-ষষ্ঠ উইকেট জুটি) গড়।
এরই মধ্যে ফিরেছেন তিন টপ-অর্ডার। ক্রিজে নতুন দুই ব্যাটার। তাই নিশ্চিতভাবেই উইকেট তুলে নেওয়ার প্রত্যাশা করবে সাকিব বাহিনী।
সাকিবের পর তানজিমের আঘাত
১৫:৩১, নভেম্বর ৬
রীতিমতো উড়ছিলেন লঙ্কান দুই ব্যাটার নিশাঙ্কা ও মেন্ডিস। তবে ইনিংসের ১২তম ওভারে আক্রমণে এসেই লঙ্কান অধিনায়ককে ফেরান টাইগার দলপতি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের ওভারের তৃতীয় বলটি সজোরে হাঁকিয়েছিলেন লঙ্কান এ টপ-অর্ডার ব্যাটার। দেখে মনে হচ্ছিল, বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে তার হাঁকানো শটটি। তবে লগ-অন প্রান্তে তা তালুবন্দি করেছেন শরিফুল।
এবার পরের ওভারেই ওপেনার নিশাঙ্কাকে ফিরিয়েছেন অভিষিক্ত পেসার তানজিম। তার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নিশাঙ্কা। ৩৬ বলে ৪১ রানে থামলেন তিনি। এতে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা।
১৩ ওভারে ৭২/৩
মেন্ডিসকে ফেরালেন টাইগার দলপতি
১৫:২৫, নভেম্বর ৬
প্রথম পাওয়ার প্লের (১২তম ওভার) পরপরই আক্রমণে এসেছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এসেই উড়তে থাকা মেন্ডিসকে ফেরালেন তিনি। সাকিবের ওভারের তৃতীয় বলটি সজোরে হাঁকিয়েছিলেন লঙ্কান এ টপ-অর্ডার ব্যাটার। দেখে মনে হচ্ছিল, বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে তার হাঁকানো শটটি। তবে লগ-অন প্রান্তে তা তালুবন্দি করেছেন শরিফুল।
১২ ওভারে ৬৯/২
১০ ওভারে শ্রীলঙ্কা ৫২/১
১৫:১৭, নভেম্বর ৬
ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলটি স্টাম্পের বেশ বাইরে দিয়ে করেছিলেন পেসার শরিফুল। শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা ব্যাট চালিয়েছিলেন। মুশফিকুর বাম সাইডে লাফিয়ে দুর্দান্তভাবে তা লুফে নেন। তবে শুরুর সেই ধাক্কা সামলে বেশ শক্তভাবেই ক্রিজে থিতু হচ্ছেন লঙ্কান দুই ব্যাটার। এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি লাল-সবুজেরা। একপ্রান্তে দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছিলেন তাসকিন। কিন্তু অন্যপ্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিমরা।
১০ ওভারে ৫২/১
বিশ্বকাপে তানজিমের প্রথম ওভার
১৫:০৭, নভেম্বর ৬
ওভারে ২২ রান দেওয়ার শরিফুলের পরিবর্তে আক্রমণে এসেছেন বিশ্বকাপে অভিষিক্ত তানজিম সাকিব। তবে তার প্রথম ওভারটিই ঘটনাবহুল। বৈশ্বিক মহারণে নিজের প্রথম বলেই লঙ্কান ব্যাটার নিশাঙ্কাকে বাউন্স দিয়ে ভড়কে দেওয়ার চেষ্টা করেছিলেন, এতে সফলও হয়েছেন তিনি। কিন্ত লাফিয়েও তা নাগাল পাননি উইকেট কিপার মুশি। এরপর স্লিপে আরেকটি ক্যাচ উঠেছিল। কিন্তু সেখানে কোনো ফিল্ডার ছিল না।
৭ ওভারে শ্রীলঙ্কা ৩৯/১
প্রথম ওভারেই শরীফুলের উইকেট শিকার
১৪:৩৫, নভেম্বর ৬
ইনিংসের প্রথম ওভারের শেষ বলটি স্টাম্পের বেশ বাইরে দিয়ে করেছিলেন পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কান ওপেনিং ব্যাটার কুশল পেরেরা ব্যাট চালিয়েছিলেন। উইকেটকিপার মুশফিকুর রহিম বাম সাইডে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন। কমেন্ট্রি বক্সে আতহার আলী খানের ভাষায়, টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ সেটি।
তৃতীয় বলে চার মেরে শুরু করেছিলেন পেরেরা। কিন্তু তাঁকে টিকতে দিলেন না মুশফিক। প্রথম ওভারেই ব্রেক থ্রু পেল বাংলাদেশ। শ্রীলঙ্কা ১ ওভারে ৫/১।
একাদশ
১৪:০৩, নভেম্বর ৬
আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ম্যাচে নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ ম্যাচে বাদ পড়েছেন টাইগারদের অটোচয়েজ পেসার মোস্তাফিজ। একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় রাখা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশেও দুই পরিবর্তন এসেছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
টস
১৪:০২, নভেম্বর ৬
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্বাগতম
১৩:৫৫, নভেম্বর ৬
সবাইকে স্বাগতক আরটিভির লাইভ স্কোর আপডেটে। নিজেদের অষ্টম ম্যাচে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেলা আড়াইটায় মাঠে নামবে সাকিব-শান্তরা।




