
প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া
২২: ৪০, নভেম্বর ১৬
অল্প পুঁজি দাঁড় করিয়ে ফাইনালে উঠার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রোমাঞ্চকর লড়াইয়ে খেলা বেশ জমিয়ে তুলেছিল প্রোটিয়ারা। কিন্তু তাদের হতাশ করে ১৬ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা।
বিস্তারিত পড়ুন : প্রোটিয়াদের হতাশ করে ফাইনালে অস্ট্রেলিয়া
কোয়েৎজির ফাঁদে কাটা ইংলিস
২২: ১১, নভেম্বর ১৬
জয়ের জন্য অস্ট্রেলিয়ার ২০ রান দরকার, কিন্তু বাকি ৩ উইকেট। তবে এর আগে ইংলিসকে ফাঁদে ফিরিয়েছেন কোয়েৎজি। তার ফুললেংথের বল ব্যাটে লাগার পর পায়ে লেগে স্টাম্প বরাবর ঢুকে যায়!
সুযোগ মিস!
২১: ৫৯, নভেম্বর ১৬
উঠেছিল ক্যাচ স্লিপে, কিন্তু সেখানে ছিল না কোনো ফিল্ডার। এরপর আবারও ক্যাচ উঠেছিল; কিন্তু অনেকটা ঝাঁপিয়েও তাতে নাগাল পাননি কোয়েৎজি। জয়ের জন্য অজিদের দরকার ২৫ রান।
পরের ওভারে আক্রমণে এসে দুই রান দিলেও মহারাজ থেকেছেন উইকেট শূন্য। ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ এ বাঁহাতি স্পিনারের। অস্ট্রেলিয়ার দরকার ২৩ রান।
শামসি ১০ ওভারে ৪২/২
২১: ৫৪, নভেম্বর ১৬
শেষ স্পেলের ২ ওভারে ৪ রান দিয়েছেন শামসি। তবুও কৃতিত্ব অস্ট্রেলিয়ার; কেননা, এই দফা তাকে উইকেট দেয়নি। জয় থেকে ২৯ রান দূরে অস্ট্রেলিয়া।
ফিরলেন স্মিথ, লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা
২১: ৩৮, নভেম্বর ১৬
৫ উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল প্রোটিয়ারা। এবার স্মিথকে ফিরিয়ে লড়াইয়ের ভিতটা আরও জোরাল করেছেন জেরাল্ড কোয়েৎজি। তার ফুললেংথের বলটি খাড়া ওপরে খেলেন স্মিথ। আর এমন শটের হতাশা তিনিও। এতে উইকেটের পেছন থেকে ছুটে এসে তা লুফে নিয়েছেন কুইন্টন ডি কক। কলকাতায় এখনও খেলা শেষ হয়নি!
৩৩ দশমিক ৩ ওভারে ১৭৪/৬।
ম্যাক্সওয়েল বোল্ড
২০: ৫৯, নভেম্বর ১৬
এবার আর রিভিউয়ের দরকার হয়নি। তাব্রেইজ শামসির বল সামনের পা সরিয়ে নিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু নাগালে পাননি। আর তাতেই সবনার্শ হয়েছে অজিদের।
জয়ের জন্য অজিদের এখনও দরকার ৭৬ রান, হাতে আছে ৫ উইকেট
লাবুশেনকে ফেরালেন শামসি
২০: ৫৪, নভেম্বর ১৬
আবারও ডি কক-শামসির জোরাল আবেদন। এবার আউট দিয়েছেন কেটেলবোরো।। তবে রিভিউ নেন লাবুশেন। এবার উইকেটে আম্পায়ার্স কল। এরপরও ফিরতে হচ্ছে লাবুশেনকে। রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন লাবুশেন।
অস্ট্রেলিয়ার দরকার ৮০ রান, হাতে আছে ৬ উইকেট...
চাপে অজিরা...
২০: ৩৯, নভেম্বর ১৬
সর্বশেষ ৩ ওভারে অজিরা তুলেছে মোটের ওপর ৪ রান। এখন পর্যন্ত ২৯ বলে উঠেছে ১৩ রান তুলেছেন স্মিথ ও লাবুশেনের জুটি।
এদিকে এখনও হাল ছাড়েনি প্রোটিয়ারা, আলাদা করে না বললেও বুঝা যায় বিষয়টি!
১৯ ওভারে ১১৯/৩
হেডকে থামালেন মহারাজ
২০: ২০, নভেম্বর ১৬
ঝোড়ো গতিতে রান তুলে দ্রুতই ফিফটি তুলে নেন ওপেনার হেড। তার ফিফটিতে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল অজিরা। তবে তাকে থামালেন আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার কেশব মহারাজ।
ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলেই তাকে ফেরান প্রোটিয়া এই স্পিনার। তার বলে বোল্ড হয়ে ফেরেন ট্রাভিস হেড। ৪৮ বলে ৬২ রানে ফেরেন অজি ওপেনার।
এর আগের ওভারে ১০০ পেরিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ৫০ পেরিয়েছিল ১৭তম ওভারে।
এখন ক্রিজে স্মিথ ও লাবুশেন। ১৫ ওভার শেষে অজিরা ১০৯/৩
পাওয়ার প্লে'র দুই অধ্যায়...
২০: ০৫, নভেম্বর ১৬
১০ ওভার শেষে...
দক্ষিণ আফ্রিকা ১৮/২
অস্ট্রেলিয়া ৭৪/২
২ ওভারে ২ উইকেটে লড়াইয়ে প্রোটিয়ারা
১৯: ৪৪, নভেম্বর ১৬
আগের দুই ওভারে ৩৬ রানের পর এইডেন মার্করামকে আক্রমণে আনেন টেম্বা বাভুমা। এসে প্রথম বলেই উইকেট নিলেন মার্করাম। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড ওয়ার্নার। ১৮ বলে ২৯ রানে থেমেছেন এই ওপেনার। উইকেট মেডেন মার্করামের। এরপর পরের ওভারে আবারও ধাক্কা খেয়েছে অজিরা। আগের ওভারে ২১ রান দিলেও রাবাদাতেই আস্থা রাখেন প্রোটিয়া অধিনায়ক। বোলিংয়ে এসে চতুর্থ বলে উইকেট পেলেন রাবাদা! কাভারে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন ডুসেন! পরপর ২ ওভারে ২ উইকেট নিয়ে কলকাতায় আবার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা।
এক বলে ১৩ রান!
১৯: ৪৪, নভেম্বর ১৬
মাথার ওপর দিয়ে টেনে রাবাদার বলে ছক্কা। এরপর ফ্রি হিটে স্কুপ করেও ডেভিড ওয়ার্নারের ছক্কা। এতে এক বলেই এসেছে ১৩ রান! শেষ বলে লং অনের ওপর দিয়ে এই ওভারে তৃতীয় ছক্কা হাঁকান ট্রাভিস হেড।
৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০/০!
১৫ রানের ওভার...
১৯: ৩৯, নভেম্বর ১৬
৪ . ৪ . ১ ৬
ইয়ানসেনের প্রথম ৩ বলে জোড়া চার হাঁকান হেড। এরপর শেষ বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরেছেন ওয়ার্নার। উড়ন্ত শুরুতে পাঁচ ওভারে অজিরা ৩৯/১।
ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২১৩ রান
১৮: ৪৭, নভেম্বর ১৬
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসে প্রোটিয়ারা। তবে একাই লড়াই করে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন ডেভিড মিলার। তার অনবদ্য সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২১২ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। ফাইনালে উঠতে অজিদের দরকার ২১৩ রান।
বিস্তারিত পড়ুন : ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২১৩ রান
সেঞ্চুরির পর আউট মিলার
১৮: ৩৭, নভেম্বর ১৬
প্যাট কামিন্সের বলে দুর্দান্ত এক ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ডেভিড মিলার। এবার মনে হচ্ছিল, রানের গতি বাড়বে প্রোটিয়াদের। তবে তা হয়নি আবারও উইকেট হারালো দলটি। সেঞ্চুরির পরপরই ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। ২৪ রানে ৪ উইকেট হারানোর পর একাই লড়াই করছিলেন এই ব্যাটার। খাদের কিনারা থেকে দলকে এনে তুলেনও। তবে ডিপ স্কয়ার লেগে ট্রাভিস হেডের তালুবন্দি হওয়ার আগে ১১৬ বলে খেলেন ১০১ রানের ইনিংস।
মহারাজ আউট
১৮: ২৮, নভেম্বর ১৬
মহারাজের বিদায়ে অষ্টম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্টার্কের বলটি তুলে সজোরে হাঁকাতে চেয়েছিলেন তিনি। তবে তাতে সুবিধা পাননি। উল্টো ধরা পড়েছেন মিড অফে। এখনও বল বাকি ২২টি…
একাই লড়াই করছেন মিলার
১৮: ১৪, নভেম্বর ১৬
মিলারের সঙ্গে বেশ ভালোভাবেই দলের পুঁজি বাড়াচ্ছিলেন কোয়েৎজি। কিন্তু কামিন্সের বাউন্সার আলতো করে হুক করতে গিয়ে কাটা পড়েন তিনি। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ১৯ রানে। এতে ভেঙেছে মিলারের সঙ্গে তার ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।
তবে তার ফেরার পর আল্ট্রা-এজ দেখিয়েছে, রিভিউ করলে বেঁচে যেতেন তিনি! বল গ্লাভসে নয়, বরং তার কাঁধের কাছে লেগেছিল।
অস্ট্রেলিয়ারই দাপট
১৮: ০৭, নভেম্বর ১৬
১-১০: ১৮ রান, ২ উইকেট
১১-৪০: ১৩৮ রান, ৪ উইকেট
বাকি ৮ ওভার, ১৬৪/৬। মিলার অপরাজিত ৭২ রানে
মিলার-কোয়েৎজির জুটিতে পুঁজি বাড়ানোর চেষ্টা
১৭: ৫৮, নভেম্বর ১৬
১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দলের স্কোর ছিল ২১৩; তবে এই স্কোর থেকে এখনও অনেক দূরে প্রোটিয়ারা। শুরুর ধাক্কার পর মাঝের বিপর্যয় সামলে দলের পুঁজি বাড়ানোর চেষ্টা করছে মিলার-কোয়েৎজির জুটি। মিলারকে বেশ ভালোই সঙ্গ দিচ্ছেন কোয়েৎজি।
৩৯ ওভারে ১৫৪/৬
মেলবোর্নেও অস্ট্রেলিয়ার দাপট
১৭: ৪৪, নভেম্বর ১৬
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে সেভেন-আপের স্বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ৭ : ০ বাংলাদেশ
বিস্তারিত পড়ুন : বাংলাদেশকে সেভেন-আপের স্বাদ দিলো অস্ট্রেলিয়া
মিলারের ফিফটি
১৭: ৩৫, নভেম্বর ১৬
মিনিট পাঁচেক আগেই জোড়া উইকেট হারায় প্রোটিয়ারা। তবে এখনও লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে থিতু হয়ে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়ে নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন মিলার। আর ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া প্রোটিয়াদের হয়ে এখন একাই লড়াই করছেন মিলার। আর তিনি সেটা জানেনও বটে।
মিলার ও ক্লাসেনের জুটি ভাঙলেন হেড
১৭: ৩০, নভেম্বর ১৬
প্রথমবারের মতো আক্রমণে এসেছিলেন পার্ট-টাইম বোলার ট্রাভিস হেড। এবং তাতেই সাফল্য পেয়েছে অজিরা। আক্রমণে এসেই এনে দিয়েছেন ব্রেকথ্রু! ওভার দ্য উইকেটে হেডের ফুললেংথের বলটি রক্ষণাত্মক ধাঁচে খেলতে চেয়েছিলেন ক্লাসেন। তাতে ফাঁদে পড়েন এই মিডল-অর্ডার ব্যাটার। বড় শট খেলার পরিকল্পনা সটকে দিয়ে বিপদ ডেকে এনে বোল্ড হয়ে গেছেন তিনি।
ঠিক পরের বলেই আবারও উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এবার এলবিডব্লু মার্কো ইয়ানসেন! পেছনের পায়ে খেলতে গিয়ে উল্টো মিস করেছেন তরুণ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত রিভিউ নিলেও তাতে খুব একটা লাভ হয়নি।
৩১ ওভার শেষে ১১৯/৬
৫০ রানের জুটি
১৭: ০১, নভেম্বর ১৬
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৪ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। সেখান থেকে দলকে টেনে তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মিলার-ক্লাসেন জুটি। ক্রিজে থিতু হয়ে ৫০ পেরিয়েছে এই জুটির সংগ্রহ।
২৪ ওভারে ৭৭/৪।
বৃষ্টি শেষে খেলা শুরু, আক্রমণে জাম্পা
১৬:২৮, নভেম্বর ১৬
বৃষ্টির পর ৪টা ২৫ মিনিটে আবারও খেলা শুরু হয়েছে। তবে ওভার কাটা যায়নি। কেননা, সেমিফাইনালের জন্য অতিরিক্ত ২ ঘণ্টা বরাদ্দ আছে। বৃষ্টি বাগড়ার পর আক্রমণে এসেছেন অ্যাডাম জাম্পা। আর মাঝের ওভারে প্রতিপক্ষের জন্য বেশ ক্ষতিকর এই লেগি। এদিকে অজি পেসারদের তোপে বিপর্যয়ে পড়া প্রোটিয়ারা কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটা এখন ক্লাসেন ও মিলারের জুটির ওপর নির্ভর করছে।
১৫ ওভারে ৪৬/৪।
প্রোটিয়াদের বিপর্যয়ের পর বৃষ্টিতে খেলা বন্ধ
১৬:০০, নভেম্বর ১৬
শুরুতেই দুই ওপেনারের বিদায়ের পর রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে অস্ট্রেলিয়ান পেসারদের বোলিং তোপের মুখে ব্যর্থ হয়েছেন তারাও। ডুসেন ৩১ বলে করেছেন ৬ রান। আর মার্করাম ২০ বলে করেছেন ১০ রান। প্রথম ৪ উইকেট সমান ভাবে ভাগাভাগি করেছেন স্টার্ক ও হ্যাজলউড।
১৪ ওভারের খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। তাতে আপাতত বন্ধ আছে খেলা। তার আগে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। হেনরিক ক্লাসেন ১০ ও ডেভিড মিলার ১০ রানে অপরাজিত আছেন।
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা
১৫:০০, নভেম্বর ১৬
প্রথম ওভারেই মিচেল স্টার্ক টেম্বা বাভুমাকে ফেরানোর পর দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ছিল। রান করতে না পারার চাপে পড়েই কুইন্টন ডি কক তুলে মারতে গেলেন জশ আরেক পেসার হ্যাজলউডকে। তবে লেংথ ঠিক না থাকায় মিড অন থেকে পেছনের দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আজ ফিরে গেলেন ১৪ বলে ৩ রান করেই।
দক্ষিণ আফ্রিকা এখন ৬ ওভারে ৮/২।
বাভুমাকে শূন্যতে ফেরালেন স্টার্ক
১৪:৪০, নভেম্বর ১৬
এবার বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না মিচেল স্টার্ক। তবে সেমিফাইনালে এসেই যেন নিজের পুরোনো ছন্দ ফিরে পেলেন বাঁহাতি এই পেসার। ইনিংসের প্রথম ওভারেই ৪ বলে ০ রানে আউট দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। স্টার্কের করা ওভারের ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল। সে বলে খোঁচা দিয়েছেন ফর্মহীনতায় ভোগা বাভুমা। এতে প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।

একাদশ
১৪:১০, নভেম্বর ১৬
হাইভোল্টেজ এই ম্যাচে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসিকে দলে এনেছে দক্ষিণ আফ্রিকা, মানে একজন স্পিনার বাড়তি খেলাচ্ছে তারা। অস্ট্রেলিয়া দলে আছে দুটি পরিবর্তন, ফিরেছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।
দক্ষিণ আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা ও তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়ার একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
টস
১৪:০৫, নভেম্বর ১৫৬
ফাইনালে উঠার লড়াইয়ে টসে জিতেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা বাভুমা নিজের ফিটনেস নিয়ে বলেছেন, তিনি শতভাগ ফিট নন, তবে খেলার মতো যথেষ্ট। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

স্বাগতম
১৩:৪৫, নভেম্বর ১৬
সবাইকে স্বাগতক আরটিভির লাইভ স্কোর আপডেটে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।




