
নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
১৫: ২৫, ডিসেম্বর ২৭
টেস্ট এবং ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হারের বৃত্ত ভাঙার পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। কিউইদের ৫ উইকেটে হারিয়েছে লাল-সবুজেরা।
বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি দাঁড় করায় কিউইরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে টিম টাইগার্স।
বিস্তারিত : নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
২৪ বলে দরকার ২৯
১৫: ০৮, ডিসেম্বর ২৭
মিলনের বলে বাউন্ডারি হাঁকিয়ে খানিকটা চাপ কমিয়েছেন লিটন। ১৬তম ওভারে এসেছে ৯ রান। শেষ ২৪ বলে প্রয়োজন ২৯ রান।
আফিফও আউট
১৫: ০৮, ডিসেম্বর ২৭
ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। তবে সেখান থেকে পরপর দুই ওভারে জোড়া উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ।
জোড়া ডট বলের চাপ কমাতে গিয়ে হৃদয়ের পর ফেরেন আফিফ। ৩৩ বলে দরকার ৩৮ রান। এখনও বাকি ৫ উইকেট।
হৃদয়কে ফিরিয়ে লড়াইয়ে নিউজিল্যান্ড
১৫: ০৩, ডিসেম্বর ২৭
আঁটসাঁট বোলিং করলেও প্রয়োজনীয় উইকেট পাচ্ছিল না কিউইরা। তবে নিজের শেষ ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন কিউই অধিনায়ক। গতি কমিয়ে স্টাম্প লাইনে বল করেছিলেন তিনি। তাতেই কাভারে সাউদির হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়।
৩৯ বলে ৩৯ রান দরকার, এমন সমীকরণে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
১৪ ওভারে ৯৭/৪।
বাউন্ডারির পর বোল্ড সৌম্য
১৪: ৪১, ডিসেম্বর ২৭
বাউন্ডারি হাঁকানোর ঠিক পরের বলেই প্যাভিলিয়নে ফিরেছিলেন দলপতি শান্ত। এবার একই পথে হেঁটেছেন সৌম্যও। বেন সিয়ার্সকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ফেরার আগে খেলেছেন ২২ রানের ক্যামিও ইনিংস।
নবম ওভারে বাংলাদেশ ৬৭/৩।
পাওয়ার প্লে শেষ
১৪: ৩১, ডিসেম্বর ২৭
জোড়া উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান তুলেছে বাংলাদেশ। অন্যদিকে ৬ ওভারে ৩৬ রান তুলতে ৪ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। সহজ জয়ের দিকে দলকে এগিয়ে নিচ্ছে লিটন-সৌম্য জুটি।
জীবন পাওয়ার পরই থামলেন শান্ত
১৪: ২৪, ডিসেম্বর ২৭
মিলনের ওভারে জোড়া চার হাঁকিয়ে ছিলেন শান্ত। প্রথমটি ডাউন দ্য গ্রাউন্ডে আর পরেরটি কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়াই। এতেও বিপদ হতে পারতো বাংলাদেশের। কানায় লেগে বল উঠলেও তাতে নাগাল পাননি উইকেটকিপার টিম সেইফার্ট। তবে জীবন পেয়ে ইনিংস লম্বা করতে পারেনি টাইগার দলপতি। ১৪ বলে ১৯ রানেই থেমেছেন টপ-অর্ডার এই ব্যাটার। এতে পাওয়ার প্লের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, উঠেছে ৩৮ রান।
ছক্কার পর থামলেন রনি
১৪: ০৮, ডিসেম্বর ২৭
প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কিউইদের হারাতে সহজ লক্ষ্য পেয়েছে লাল-সবুজেরা। প্রথম ওভারে ৭ রান তুলে ভালো কিছুরই আভাস দিচ্ছিল টাইগাররাও। এই ওভারে সাউদির বলে ছক্কা হাঁকান রনি তালুকদার।
তবে পরের ওভারেই হতাশ করেন এই ওপেনার। ৭ বলে ১০ রানে এই ওপেনার থামলে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
২০ ওভারে কিউইরা ১৩৪/৯
১৩: ৫১, ডিসেম্বর ২৭
ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে শেষ পর্যন্ত ১৩৪ রানে থেমেছে নিউজিল্যান্ড। দেশের মাটিতে এটিই কিউইদের সর্বনিম্ন স্কোর।
১ রানে তিন উইকেট হারানোর পর সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেছে কিউইরা। যদিও মেহেদী, শরীফুল ও মোস্তাফিজের ১২ ওভারে ৫৫ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড।
উইকেটের খাতা খুললেন তানজিম
১৩: ৪৯, ডিসেম্বর ২৭
আগের তিন ওভারে বেশ খরুচে ছিলেন অভিষিক্ত তানজিম। শেষ ওভারেও দিয়েছেন ৯ রান। ৪ ওভারে বেশ খরুচে বোলিংয়ে অভিষেকটা সেভাবে রাঙাতে না পারলেও শেষ ওভারে উইকেটের খাতা খুলেছেন এই পেসার।
ফিজের দ্বিতীয় শিকার...
১৩: ৪৩, ডিসেম্বর ২৭
এক ওভারে দুইবার সুযোগ মিস করেছে লাল-সবুজেরা। এরপর শরীফুলের ওভারের শেষ বলে ছক্কা মেরে কাটা ঘায়ে নুনের ছিটা দেন মিলনে।
এবার পরের ওভারে আর ভুলটা করেননি আফিফ। ডিপ মিডউইকেটে ক্যাচ লুফে নেন আফিফ। ১৮ দশমিক ৩ ওভারে নিউজিল্যান্ড ১২৪/৮।
উইকেট শিকারের মিশনে এবার দ্য ফিজ
১৩: ৩৫, ডিসেম্বর ২৭
প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দিয়েছিলেন মোস্তাফিজ। এবার তার ওপরে চড়াও হন নিশাম। স্কয়ার লেগের বেশ ওপর দিয়ে ছক্কাও মারেন তিনি। তবে পরের বলেই দ্য ফিজ ম্যাজিক। এবার কাভার পয়েন্টের সীমানায় আফিফের হাতে ধরা পড়েন নিশাম। ১১০ রানে সপ্তম উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
১০০ পেরোল কিউইরা
১৩: ৩৫, ডিসেম্বর ২৭
নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম ৪ বলে মাত্র ১ রান দিয়েছিলেন রিশাদ। তবে তার পরের দুই ডেলিভারিতে ছক্কা ও চার হাঁকিয়ে ১৬তম ওভারে ১০০ পেরিয়েছে নিউজিল্যান্ড।
১৫ ওভারে নিউজিল্যান্ড ৯২/৬
১৩: ২৭, ডিসেম্বর ২৭
আর মাত্র ৫ ওভার বাকি। লড়াকু পুঁজি এনে দিতে কিউইদের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে আছেন নিশাম...
ফিরেই জুটি ভাঙলেন শরীফুল
১৩: ২২, ডিসেম্বর ২৭
নিশাম-স্যান্টনারের অবিচ্ছিন্ন জুটিতে নিজের ভেলকি দেখিয়েছেন শরীফুল। এই পেসারকে কিছুটা টেনে খেলতে গিয়ে কাটা পড়েছেন স্যান্টনার। মিড-অনে ক্যাচ নিয়েছেন সৌম্য।
এতে ৪১ রানে ভেঙেছে এই জুটি। তৃতীয় উইকেট পেয়েছেন শরীফুল। ১৪ দশমিক ৩ ওভারে নিউজিল্যান্ড ৯১/৬।
তানজিম সাকিবের ওভারে ১৫
১৩: ১৭, ডিসেম্বর ২৭
টি-টোয়েন্টি অভিষেকে অন্যদের তুলনায় কিছুটা খরুচে বোলিং করছেন তানজিম। তরুণ এই পেসারের তৃতীয় ওভারে ছক্কা হাঁকিয়েছেন নিশাম। তার এই ওভারে ১৫ রানের সুবাদে ১৪ ওভারে ৫ উইকেটে ৮৯ রান তুলেছে নিউজিল্যান্ড। নিশাম-স্যান্টনারের জুটি অবিচ্ছিন্ন ৩৯ রানে।
২ ওভারে ১৮ রান
১৩: ১০, ডিসেম্বর ২৭
১০ ওভারে শেষে আফিফকে আক্রমণে এনেছিলেন শান্ত। পরের ওভারে রিশাদ। এতে খুব একটা ফায়দা হয়নি বাংলাদেশের। এই দুই ওভারে ১৮ রান তুলেছে কিউইরা। খাঁদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে টেনে তুলতে চেষ্টা করছে স্যান্টনার-নিশাম জুটি।
১২ ওভারে ৭১/৫।
এবার রিশাদের আঘাত...
১৩: ০১, ডিসেম্বর ২৭
আক্রমণে রিশাদকে পেয়েই তার ওপরে চড়াও হন চ্যাপম্যান। তবে তাতে বাংলাদেশেরই লাভ হয়েছে। নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন রিশাদ। এই লেগিকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েছেন চ্যাপম্যান। তাতে বিপদ আরেকটু বেড়েছে নিউজিল্যান্ডের।
১০ ওভারে ৫৩/৫।
২/১৪; মেহেদীর বোলিং ফিগার
১২: ৫৮, ডিসেম্বর ২৭
ইনিংসের নবম ওভারেই নিজের কোটা পূরণ করেছেন মেহেদী। ৪ ওভারে ১৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এ অফ স্পিনার।
৯ ওভারে ৪৯/৪।
মাঝের ওভারের নিয়ন্ত্রণ...
১২: ৫২, ডিসেম্বর ২৭
স্বপ্নের মতো পাওয়ার প্লে কাটিয়েছে বাংলাদেশ। এবার মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণের পালা। মেহেদীর পর প্রথমবার আক্রমণে মোস্তাফিজ। এরপরই আক্রমণে আসার সম্ভাবনা রিশাদের। পাওয়ার প্লের পরের ২ ওভারে ৬ রান তুলেছে কিউইরা। আপাতত ইনিংস মেরামতের চেষ্টা করছেন চাপম্যান ও নিশাম।
৮ ওভারে ৪২/৪।
১৪ রানের ওভার
১২: ৪৪, ডিসেম্বর ২৭
ফুললেংথে ডেলিভারি দিয়েছিলেন তানজিম। সেই ডেলিভারিতে লং অনের ওপর দিয়ে ইনিংসের প্রথম ছক্কা হাঁকান মার্ক চাপম্যান। পরের বলে কাভার দিয়ে আবারও বাউন্ডারি। এর আগে এই ওভারের দ্বিতীয় বলেও চার মেরেছিলেন। পাওয়ার প্লের শেষ ওভারে ১৪ রান তুলেছে নিউজিল্যান্ড।
৩৬/৪, ৬ ওভার।
মেহেদীর বলে বোল্ড মিচেল
১২: ৩৯, ডিসেম্বর ২৭
সবশেষ দুই ওভারে শুরুর ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন ড্যারি মিচেল। তবে মেহেদীকে আক্রমণে ফিরিয়ে তাকে থামান শান্ত। মেহেদীর বলে বোল্ড হয়েছেন মিচেল! এতে ২০ রানে চতুর্থ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
আক্রমণের আভাস মিচেলের
১২: ৩০, ডিসেম্বর ২৭
১ রানের মধ্যেই তিন টপ-অর্ডারকে হারিয়ে বিপাকে পড়েছিল কিউইরা। এই সমীকরণে আগে কখনো ম্যাচও জেতেনি নিউজিল্যান্ড। তবে তৃতীয় ওভারে অভিষিক্ত তানজিম সাকিবের ওপরে চড়াও হওয়ার ইঙ্গিত দেন মিচেল। তবে ঠিকঠাক টাইমিংয়ের ওভারে সেভাবে রান আসেনি। এই ওভারে আসে ৭ রান।
নিউজিল্যান্ড ৯/৩, ৩ ওভার।
এবারই প্রথম এমন বিপর্যয়ে নিউজিল্যান্ড
১২: ২৫, ডিসেম্বর ২৭
হ্যাটট্রিকের আশা জাগিয়ে শেষ পর্যন্ত তা পাননি শরীফুল। ড্যারিল মিচেলের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়েছিল, তবে সিদ্ধান্ত টাইগারদের পক্ষে আসেনি। তবে ঠিকই স্বপ্নের মতো শুরুটা পেয়েছে লাল-সবুজেরা।
নিউজিল্যান্ড ২/৩, ২ ওভার!
নেই কিউই দুই ওপেনার
১২: ১৮, ডিসেম্বর ২৭
স্বপ্নের শুরুটা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে। সেখান থেকেই গোড়াপত্তন করেছিলেন শরীফুল। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সেই ধারাতেই চমক দিচ্ছেন এই পেসার। আক্রমণে এসে ফিন অ্যালেন ফিরিয়েছেন তিনি। এতে ৮ বলের মধ্যে ২ ওপেনারকে হারিয়েছে নিউজিল্যান্ড!
প্রথম ওভারেই উইকেট
১২: ১৫, ডিসেম্বর ২৭
মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। ইনিংসের চতুর্থ বলেই সফল হয়েছেন এই অফ-স্পিনার। মেহেদীর অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার। আর তাতে নাগাল পাননি সেইফার্ট।
নিউজিল্যান্ড ১/১, ১ ওভার।
একাদশ
১১:৪৫, ডিসেম্বর ২৭
ব্ল্যাক-ক্যাপসদের একাদশে জায়গা পাননি জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র। অন্যদিকে লাল-সবুজের হয়ে অভিষেক হচ্ছে তানজিম হাসানের। একাদশে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও শরীফুলের সঙ্গে আছেন লেগ-স্পিনার রিশাদ ও অফ-স্পিনার মেহেদী।
নিউজিল্যান্ডের একাদশ :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি
বাংলাদেশের একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান
টস
১১:৪২, ডিসেম্বর ২৭
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন।
এবার টি-টোয়েন্টির পালা
০
১১:৩৫, ডিসেম্বর ২৭
ওয়ানডেতে জয়ের সুখস্মৃতি নিয়ে নেপিয়ারের ভেন্যুতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে বড় ব্যবধানে হারায় টাইগাররা। এতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের দেখা পায় শান্ত-লিটনরা। বাংলাদেশের জয়ে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটে। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা। ৫০ ওভারের ফরম্যাটের পর টি-টোয়েন্টিতেও জয়খরা কাটাতে চায় টাইগাররা।
স্বাগতম
১১:৩০, ডিসেম্বর ২৭
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা। আরটিভির লাইভ স্কোর আপডেটে সবাইকে স্বাগতক।




