ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে চার ঘণ্টার লড়াই শেষে আলকারাজের বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
কার্লোস আলকারাজ। ছবি: সংগৃহীত

পাঁচ সেটের লড়াইয়েও শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হলো না কার্লোস আলকারাজের। বেন শেলটনের কাছে হেরে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বুধবার রাতে ৪ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই শেষে আলকারাজকে ৬-৭ (৫-৭), ৬-১, ৬-৩, ১-৬ ও ৭-৬ (১০-৭) গেমে হারিয়েছেন শেলটন। স্থানীয় সময় রাত ৩টা ৩৩ মিনিটে শেষ হয় ম্যাচটি। ইউএস ওপেনের ইতিহাসে এর আগে এত রাতে কোনো ম্যাচ শেষ হয়নি।

প্রথম সেটের টাইব্রেক জিতে এগিয়ে যান আলকারাজ। তবে পরের দুই সেটে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শেলটন। দ্বিতীয় সেটে মাত্র একটি এবং তৃতীয় সেটে তিনটি গেম জিততে পারেন স্প্যানিশ তারকা। চতুর্থ সেট ৬-১ গেমে জিতে লড়াইয়ে ফেরেন তিনি। কিন্তু পঞ্চম সেটের টাইব্রেকে আর পেরে ওঠেননি। শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন শেলটন।

কবজির চোটে প্রায় পাঁচ মাস বাইরে থাকার পর এই আসর দিয়ে টেনিসে ফিরেছিলেন আলকারাজ। দীর্ঘ লড়াইয়ে শারীরিক অস্বস্তিতেও পড়েন তিনি। ম্যাচের বিরতিতে তাকে তোয়ালেতে বমি করতেও দেখা যায়।

সেমিফাইনালে শেলটনের প্রতিপক্ষ স্বদেশি ফ্রান্সেস তিয়াফো। ফলে পুরুষ এককের ফাইনালে একজন মার্কিন খেলোয়াড়ের ওঠা নিশ্চিত হয়েছে। ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর যুক্তরাষ্ট্রের পুরুষদের গ্র্যান্ড স্লাম শিরোপার অপেক্ষা ঘোচানোর সুযোগ থাকছে তাদের সামনে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
অবসর নেওয়ার পরও নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তার রূপচর্চার রুটিনে নতুন সংযোজন হয়েছে রেড লাইট থেরাপি।  ২০২৩ সালে টেনিস থেকে অবসর নেওয়া সানিয়া সাত বছর বয়সী এক সন্তানের মা। তবে নিজের ত্বকের যত্নে কোনো ছাড় দিতে চান না তিনি।  সকালে প্রায় ১০টি ধাপে ত্বকের পরিচর্যা করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও অনুসরণ করেন একাধিক ধাপের রূপচর্চা। এ ক্ষেত্রে কোরীয় সৌন্দর্যচর্চার বিভিন্ন পদ্ধতির ওপরও নির্ভর করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই পদ্ধতিতে ত্বক ও চুল— দুই ক্ষেত্রেই উপকার পেয়েছেন তিনি। সানিয়া জানান, গত এক বছরে তার রূপচর্চার রুটিনে যুক্ত হয়েছে রেড লাইট থেরাপি। প্রায় আধা ঘণ্টা ধরে এই থেরাপি নিতেন তিনি।  তার ভাষ্য, থেরাপির পর ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন নিজেই লক্ষ করেছেন। চুলের ক্ষেত্রেও উপকার পেয়েছেন বলে দাবি করেছেন এই টেনিস তারকা। রেড লাইট থেরাপি একধরনের আলোকভিত্তিক চিকিৎসাপদ্ধতি, যা লো-লেভেল লাইট থেরাপি নামেও পরিচিত। এতে লাল আলো এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড আলো ব্যবহার করে ত্বকের কোষের কার্যকলাপকে উদ্দীপিত করার চেষ্টা করা হয়। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এই থেরাপি ত্বকের বলিরেখা ও কিছু দাগছোপ কমাতে, প্রদাহ প্রশমিত করতে এবং ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করতে পারে। ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ানোর সম্ভাবনার কারণেও পদ্ধতিটি নিয়ে আগ্রহ রয়েছে। তবে সবার ক্ষেত্রে একই ধরনের ফল পাওয়া যায় না। চুলের যত্নেও রেড লাইট থেরাপি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে চুলের বৃদ্ধি বাড়াতে এটি সহায়ক হতে পারে। তবে চুল পড়ার কারণ, থেরাপির ধরন এবং ব্যবহারের নিয়মের ওপর এর কার্যকারিতা নির্ভর করে। রেড লাইট থেরাপিতে ত্বকের কিছু সমস্যার উন্নতি হতে পারে। তবে একে বয়সের ছাপ পুরোপুরি মুছে ফেলার বা চিরযৌবন ধরে রাখার পদ্ধতি হিসেবে দেখা ঠিক নয়। নিয়মিত ব্যবহার করলেও ফল পেতে সময় লাগতে পারে। পাশাপাশি যন্ত্রের মান, আলোর তরঙ্গদৈর্ঘ্য, ব্যবহারের মাত্রা এবং ব্যক্তির ত্বকের ধরন ফলাফলে প্রভাব ফেলে। সানিয়া মির্জা নিজের অভিজ্ঞতায় ত্বক ও চুলে উপকার পাওয়ার কথা জানিয়েছেন। তবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একই ফল হবে— এমন নিশ্চয়তা দেয় না। রেড লাইট থেরাপি সাধারণত নির্দিষ্ট সময় ও মাত্রা মেনে ব্যবহার করা হয়। আলো কতটা তীব্র, যন্ত্রটি কী ধরনের এবং কতক্ষণ ব্যবহার করা হচ্ছে— এসব বিষয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনেক ক্ষেত্রে ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত থেরাপি দেওয়া হয়। তবে সব যন্ত্রের জন্য একই সময়সীমা প্রযোজ্য নয়। আরটিভি/এসআর
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের হাতছানি পেয়েছিলেন কোনো আমেরিকান খেলোয়াড়। তবে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এই আমেরিকান তরুণের।
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’ এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’ বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি। আরটিভি/এসআর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
আরও পড়ুন
আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ
শততম গ্র্যান্ড স্লাম ম্যাচে সহজ জয় পেলেন আলকারাজ