ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যেভাবে জানবেন আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
যেভাবে জানবেন আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত। ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথমদিন থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।

আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে তা এখন ঘরে বসেই জানতে পারবেন।

এ ছাড়াও একই সাথে মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।

আরও পড়ুন

আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১ - প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন।
২ - হোম পেজের ডান পাশের উপরে রেজিস্টেশন মেন্যু আছে ক্লিক করলে রেজিস্টেশন ফর্ম আসবে
৩ - বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টেশন করুন। এইক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না। এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন। আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।

৪ - রেজিস্টেশন শেষ হওয়ার পর লগইন করলে বিস্তারিত দেখতে পারবেন।

আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না। আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06#।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
আরও পড়ুন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
চুরি করা ৯৪ মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ৮ চোর, অতঃপর...
৯৩ ‘বাবার সন্তান’ নেত্রকোনার রবিউল
শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর