ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া দেখতে পেল বিজ্ঞানীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

উদ্ভিদ পাতার ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালায় এ কথা বহুদিন ধরেই জানা। তবে এবার সেই প্রক্রিয়া সরাসরি দেখা সম্ভব হলো। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের গবেষকরা এমন এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে উদ্ভিদের শ্বাসপ্রশ্বাসের দৃশ্যমান প্রমাণ পাওয়া গেছে।

গবেষকরা ‘স্টোমাটা ইন-সাইট’ নামের একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। এর সাহায্যে পাতার ওপর থাকা অতি ক্ষুদ্র ছিদ্র—স্টোমাটা—কীভাবে খোলে ও বন্ধ হয় এবং কীভাবে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ও জলীয় বাষ্প নির্গত করে, তা সরাসরি পর্যবেক্ষণ করা যাচ্ছে। স্টোমাটাকেই অনেক সময় উদ্ভিদের ‘মুখ’ বলা হয়।

এই প্রযুক্তিতে উচ্চ রেজোলিউশনের কনফোকাল মাইক্রোস্কোপ, অত্যন্ত নির্ভুল গ্যাস-আদান-প্রদান পরিমাপক ব্যবস্থা এবং উন্নত মেশিন-লার্নিংভিত্তিক ইমেজ বিশ্লেষণ সফটওয়্যার একসঙ্গে ব্যবহার করা হয়েছে। পরীক্ষার সময় পাতার একটি ছোট অংশকে হাতের তালু-আকারের একটি কমপ্যাক্ট চেম্বারে রাখা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ও পানির প্রাপ্যতা অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়।

গবেষকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, উদ্ভিদ কীভাবে আলোকসংস্লেষণের সময় কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং একই সঙ্গে অক্সিজেন ও জলীয় বাষ্প নির্গত করে। আলো, আর্দ্রতা ও তাপমাত্রার পরিবর্তনে স্টোমাটার প্রতিক্রিয়ার সময় কোষীয় স্তরের সূক্ষ্ম পরিবর্তনও ধরা পড়েছে।

ইউনিভার্সিটি অব ইলিনয়ের প্ল্যান্ট বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু লিকি ফক্স নিউজকে বলেন, আলো থাকলে স্টোমাটা খোলে এবং অন্ধকারে বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে একদিকে আলোকসংস্লেষণ নিশ্চিত হয়, অন্যদিকে পানির অপচয় কমে।

বিজ্ঞানীরা মনে করছেন, এই গবেষণা কৃষি ও ফসল উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। স্টোমাটার খোলা–বন্ধ হওয়ার পেছনের ভৌত ও রাসায়নিক সংকেত এবং স্টোমাটার ঘনত্বের প্রভাব সম্পর্কে নতুন ধারণা মিলেছে। এর ফলে এমন জিনগত বৈশিষ্ট্য চিহ্নিত করা সম্ভব হবে, যা ফসলকে আরও পানি-দক্ষ ও খরা-সহনশীল করে তুলবে।

আরও পড়ুন

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রা ও পানিসংকটের প্রেক্ষাপটে এই উদ্ভাবন কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকরা। ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ইতোমধ্যে প্রযুক্তিটির পেটেন্ট নিয়েছে। যদিও এখনো এটি বাণিজ্যিকভাবে বাজারে আসেনি, তবে শিগগিরই বৈজ্ঞানিক ব্যবহারের জন্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী প্ল্যান্ট ফিজিওলজি জার্নালে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
আরও পড়ুন
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
প্রথমবার উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস দেখল মানুষ