ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের আগেই ‘আইফোন ১৮’ নিয়ে তোলপাড়, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
ফাইল ছবি

আইফোনপ্রেমীরা এখনও বুঁদ হয়ে আছেন ১৭ সিরিজ নিয়ে। এখনও খুব কম মানুষের হাতেই দেখা যায় এ সিরিজের আইফোন। অথচ, এর মধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর চলে গেছে আইফোনের ১৮ সিরিজের দিকে। বিশেষ করে, আইফোন ১৮ প্রো নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। নতুন এই আইফোন ঘিরে প্রতিদিনই সামনে আসছে অভিনব সব তথ্য।

সম্প্রতি একজন জনপ্রিয় অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা আইফোন ১৮ সিরিজকে নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল— ফ্রন্ট পেজ টেক থেকে। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দাবি, এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথে হাঁটতে পারে অ্যাপল।

আরও পড়ুন

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো প্রশস্ত ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না। তার বদলে থাকতে পারে একটি পাঞ্চ-হোল কাটআউট। আগেও এই বিষয়টি উঠে এসেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর সরিয়ে ফেলার প্রযুক্তিতে বড় সাফল্য পেয়েছে। যদি সত্যি হয়, তাহলে এটি অ্যাপলের ডিজাইন ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।

প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে। এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এছাড়া, দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের আইফোন ১৮ প্রোতে নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বলা হচ্ছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়।

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রংগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব তথ্যই এখনও গুঞ্জন হিসেবেই ধরে নিতে হবে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনও অনেক সময় বাকি। তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি জমা হয় হোয়াটসঅ্যাপে। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন কিনলে গুরুত্বপূর্ণ এসব তথ্য ফিরে পেতে প্রয়োজন হয় ব্যাকআপ।
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আরও পড়ুন
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু  
অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার দিলেন বস