ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার মহাকাশে মিষ্টি কুমড়া রান্না করে খেলেন নভোচারীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

চীনের মহাকাশ স্টেশন তিয়ানগং-এ সফলভাবে এক মাস পার করেছেন হংকংয়ের প্রথম নভোচারী লাই কা-ইং এবং তার দুই সহযাত্রী। এক মাসের এ মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ওভেনে বেক করা তাজা কুমড়া খেয়ে নতুন এক অভিজ্ঞতারও স্বাদ নিয়েছেন তারা।

চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, লাই কা-ইং, ঝু ইয়াংঝু ও ঝাং ঝিইউয়ান স্পেস ওভেনে মিষ্টি কুমড়োর টুকরো বেক করছেন। মহাকাশের সীমিত পরিবেশে ঘরোয়া খাবারের এই আয়োজন তাদের দৈনন্দিন জীবনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

গত এক সপ্তাহে তিন নভোচারী মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত সময় কাটিয়েছেন। মহাকাশ চিকিৎসাবিজ্ঞানের অংশ হিসেবে তারা আলট্রাসাউন্ড যন্ত্র ব্যবহার করে একে অপরের ঘাড়, কবজি ও পেট স্ক্যান করেন। এসব পরীক্ষায় সংগৃহীত তথ্য ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিবেশে রক্তপ্রবাহ, রক্তনালির কার্যক্রম এবং পেশির গঠনগত পরিবর্তন নিয়ে গবেষণায় ব্যবহার করা হবে।

এ ছাড়া মহাকাশে ব্যবহৃত রোবটের সঙ্গে সমন্বয় করে স্পর্শভিত্তিক বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন তারা। গবেষকদের আশা, এসব তথ্য ভবিষ্যতে কক্ষপথে পরিচালিত রোবটের গতিবিধি ও কার্যক্ষমতা আরও উন্নত করতে সহায়ক হবে।

আরও পড়ুন

নভোচারীরা ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) যন্ত্র ব্যবহার করে বিভিন্ন আলোর পরিবেশে দৃষ্টিশক্তি, মোটর দক্ষতা এবং আচরণগত প্রতিক্রিয়া সম্পর্কিত পরীক্ষাও সম্পন্ন করেছেন। পাশাপাশি স্বাস্থ্য পর্যবেক্ষণ কর্মসূচির আওতায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যার একটি বিশেষ ডায়াগনস্টিক যন্ত্র দিয়ে শারীরবৃত্তীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে নভোচারীদের স্বাস্থ্য সুরক্ষায় এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সিএমএসএ।

গত ২৪ মে চীন শেনঝৌ-২৩ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করে। এই মিশনের অন্যতম লক্ষ্য হলো মহাকাশে এক বছর অবস্থানসংক্রান্ত পরীক্ষা পরিচালনা করা, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

সূত্র: চায়না ডেইলি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য