ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে আইফোনের ‘লঙ্গরখানা’, বিনামূল্যে দেওয়া হবে ১ হাজারটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের অমৃতসরের এক ব্যবসায়ী চণ্ডীগড় ও মোহালির বাসিন্দাদের জন্য ‘আইফোন লঙ্গর’ নামে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে আইফোন ১৭ ও পরবর্তী মডেলের আইফোন বিতরণ করা হবে। খবর এনডিটিভির।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘আইফোন লঙ্গর’ আয়োজনের ঘোষণা দেওয়া ব্যবসায়ীর নাম রাকেশ ত্রেহান। ‘রাজা ডি কিং’ নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সার জানিয়েছেন, অনুষ্ঠানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তিপণ্য আইফোন বিনামূল্যে বিতরণ করা হবে।

আগামী মঙ্গলবার এই অনুষ্ঠান আয়োজন করা হবে। এক ভিডিও বার্তায় ত্রেহান বলেন, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সরাসরি আইফোন বিতরণ করা হবে। তবে শুধু আইফোন ১৭ ও এর পরবর্তী মডেল দেওয়া হবে আইফোন ১৬ দেওয়া হবে না।

গত আগস্টে বিনামূল্যে আইফোন বিতরণের ঘোষণা দিয়েছিলেন ত্রেহান। পরে শুক্রবার ভারতে আইফোন ১৮-এর বিক্রি শুরুর দিন অনুষ্ঠানটির তারিখ ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

ত্রেহান জানান, বিনামূল্যে আইফোন বিতরণের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। নির্বাচিত বিজয়ীদের ফোন করে জানানো হবে যে তারা একটি আইফোন জিতেছেন।

ভিডিও বার্তায় ত্রেহান বলেন, এ ক্ষেত্রে একমাত্র যোগ্যতার শর্ত হলো, গ্রুপের সব সদস্যকে ‘জয় মাতা দি’ লিখতে হবে। যারা এই বার্তাটি লিখবেন, তাদের মধ্য থেকেই বিজয়ী নির্বাচন করা হবে।

এই উদ্যোগ আপাতত চণ্ডীগড় ও মোহালির বাসিন্দাদের জন্য বলে জানান ত্রেহান। তিনি আরও বলেন, ২২ সেপ্টেম্বর আরও ১০টি শহরের নাম ঘোষণা করা হবে।

ত্রেহানের ভাষায়, অর্থের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা শিগগিরই এই উদ্যোগ আরও সম্প্রসারণ করব।

তিনি দাবি করেন, ইতোমধ্যে ১০০টি আইফোন ১৭ অর্ডার করেছেন এবং সর্বোচ্চ ১ হাজারটি আইফোনের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা করেছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চণ্ডীগড়ে ১০০টি এবং মোহালিতে ২০০টি আইফোন বিতরণের কথা ছিল।

অপব্যবহার ঠেকানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ধাপে ধাপে আইফোন বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, ত্রেহান বেশ কয়েকটি সামাজিক উদ্যোগ আয়োজন করেছেন। সর্বশেষ নির্বাচিত কিছু জ্বালানি স্টেশনে বিনামূল্যে পেট্রল দেওয়ার উদ্যোগ নেন তিনি, যার নাম দেওয়া হয়েছিল ‘পেট্রল লঙ্গর’।

এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, দুই বা তিন চাকার যানবাহনের জন্য ৫০০ রুপি এবং চার চাকার যানবাহনের জন্য ১ হাজার রুপির কুপন বিতরণ করা হবে।

এর আগে চণ্ডীগড়ের একটি মন্দিরের বাইরেও ৫০০ রুপির নোট বিতরণের একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন রাকেশ ত্রেহান।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের