
চাঁদপুরে মায়ের সঙ্গে অভিমান করে শাহপরাণ (২৩) নামের ছেলে আত্মহত্যা করেছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মতলব দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়ির হযরত আলীর ছেলে শ্রমিক শাহপরান (২৩) পারিবারিক বিষয় নিয়ে তার মা শাহনাজ বেগমের সঙ্গে সকালে ঝগড়া করেন। এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে শাহপরান বক শিকারের বিষাক্ত ঔষধ খেয়ে ফেলে। মা শাহনাজ বেগম, পিতা হযরত আলী ও স্ত্রী সাজেদা আক্তার সাজু দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে তাকে ভর্তি করা হলে বিকেলে শাহপরান মারা যান।
পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক সফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশকে অবগত করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, প্রাথমিক চিকিৎসার পর বিষপান করা শাহপরাণের অবস্থা ভাল হওয়ায় তাকে ভর্তি করা হয়। পরে বিকেলে অবস্থার অবনতি হলে হাসপাতালেই তার মৃত্যু হয়।
আরটিভি/এমএ




