ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁও মানবিক ফাউন্ডেশন’। তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী সাইফুল বিন আব্দুল মজিদের সার্বিক সহায়তায় ধামরাই উপজেলার নওগাঁও এলাকায় আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল ও শীতের পোশাক তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন।

শীতবস্ত্র ও কম্বল বিতরণকালে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষেরও শীতের কষ্ট লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন

এ সময় নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ মঞ্জুরুল বিন আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নওগাঁও মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা দিয়ে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে।

আগামী দিনগুলোতেও তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ধামরাইয়ে ২৩৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন