ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু। ছবি: সংগৃহীত

জামালপুর জেলা কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ (৪০) ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার ছটকু শেখের ছেলে।

শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত সুলতানকে আগেও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া কয়েদির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সুলতান শেখ গত বছরের ১১ ডিসেম্বর থেকে সাজাপ্রাপ্ত হিসেবে জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত ও ২ শতাধিক শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাজরীন ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কারের একটি প্রকল্পে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে বরাদ্দের টাকা ছাড় করা হয়েছে। কিন্তু তার দাবি, প্রকল্পের কাজের সময় তিনি ঘটনাস্থলে যাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজটি বাস্তবায়ন করেছেন এবং তার নামে বিল তুলেছেন।
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্র মারা গেছেন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন।
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
আরও পড়ুন
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
নিজেকে ‘খামখেয়ালির রাজা’ ভাবেন এই ভোক্তা অধিকার কর্মকর্তা