ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
নবজাতকের উদ্ধারকৃত মরদেহ। ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাজিরবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, পরে কাছে গিয়ে কার্টনের ভেতরে নবজাতক দেখতে পেয়ে তারা হাইওয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহেদি মাসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা নবজাতকটিকে কার্টনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিশুটির মরদেহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
স্বাধীনভাবে নতুন জীবন শুরু করার আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। সেখানে বাসা ভাড়া না পেয়ে শেষ পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায় তারা।
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৪ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো- আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
আরও পড়ুন
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!