ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৮ মাস ১৫ দিনে হাফেজ হলো ৭ বছরের মিজানুর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের ৭ বছর বয়সী শিশু মিজানুর রহমান মাত্র ৮ মাস ১৫ দিনে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেছে। হবিগঞ্জ সদর উপজেলার জিল্লুর রহমানের ছেলে মিজানুর এই অসাধারণ গৌরব অর্জন করেছে অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে।

হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করা মিজানুর রহমান ৩০ পারা কোরআন মাত্র সাড়ে আট মাসে আয়ত্ত করে শিক্ষক ও অভিভাবকদের বিস্ময়ে ফেলেছে। সাধারণত কোরআন মুখস্থ করতে ২ থেকে ৩ বছর সময় লাগে, কিন্তু মিজানের দ্রুততার কারণে মাদ্রাসার সবাই মুগ্ধ।

আরও পড়ুন

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি মাহমুদ আল হাসান বলেন, মিজানুর রহমান আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তার ঐকান্তিক ইচ্ছা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমাদের মাদ্রাসায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই ধারাবাহিকতা অনেক বছর ধরে বজায় রয়েছে।

মিজানুর রহমানের এই বিরল কৃতিত্ব উদযাপন করতে আগামী ২ ফেব্রুয়ারি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে তাকে বিশেষভাবে বরণ করে নেওয়া হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
আরও পড়ুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা