ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাঙ্গামাটির সাথে পুরোদেশের বাস চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
রাঙামাটির সাথে পুরোদেশের বাস চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

সৌদিয়া পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটির সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। সরকারি বাস বিআরটিসি চলাচল করলেও তাদের গাড়িও আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

জানা গেছে, রাঙ্গামাটি থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস সার্ভিস গত ৩০ ডিসেম্বর থেকে চালু করা হয়। সে সময় তারা জেলা প্রশাসন, বিআরটিএ ও রাঙ্গামাটি-চট্টগ্রাম মালিক সমিতি থেকেও অনুমতি গ্রহণ করে। হঠাৎ বুধবার রাতে সমিতির কয়েকজন সৌদিয়া পরিবহনের কাউন্টারে গিয়ে হামলা চালায় এবং কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়।

আরও পড়ুন

তবে সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের সাথে কোনো চুক্তি না করে বিনা অনুমতিতে তারা গাড়ি চালানোর কারণে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতি রাঙ্গামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, শুনেছি চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাউজানের সাথে আলোচনা চলছে।

উল্লেখ্য, রাঙ্গামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

আরটিভি/এমআই/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন পর্যটক আহত হন।
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রাইভেট পড়তে চাপ দেওয়া, উপবৃত্তি বণ্টনে অনিয়ম এবং পরীক্ষায় পক্ষপাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে কয়েকটি বিষয়ে প্রধান শিক্ষক সামান্তা খানও অভিযোগ করেছেন এসব শিক্ষকদের বিরুদ্ধে।
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের পাশে গড়ে তোলা একটি পোল্ট্রি ফার্মে মুরগির বিষ্ঠা ও বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
আরও পড়ুন
ক্যান্টিনে খেয়ে একদিনও বিল দেন না হল সংসদের জিএস
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া