ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এবার মোটরসাইকেল থেকে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মন্তাজ আলীকে (৫১) গুলি করেছে দুর্বৃত্তরা। তবে, গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতের পাশ দিয়ে চলে গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে এই ঘটে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম খান জানান, মন্তাজ আলী উপজেলার আরআতাইকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি একই এলাকার পদ্মবিলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

জানা গেছে, বনগ্রাম বাজারে মসজিদ গলির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে মন্তাজ আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে লেগে চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

মন্তাজ আলী জানান, আমার সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা গুলি করেছে, তাদেরকে আমি চিনতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ওসি জামিরুল ইসলাম বলেন, দুজন মোটরসাইকেলে আরোহী মুন্তাজ আলী নামের একজনকে শটগান দিয়ে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের পরিচয়ের চেষ্টা চলছে।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
আরও পড়ুন
অস্টিনে অভিবাসন অফিসারের গুলিতে গুরুতর আহত ভেনেজুয়েলার যুবক 
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১
রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার