ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য : শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। ছবি: আরটিভি

আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (সদরপুর-ভাংগা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন এমনি এমনি আসেনি। এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে। অনেক মানুষ গুম হয়ে গেছে। একসঙ্গে যাদের সঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই গুমের শিকার হয়েছেন। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য, এই আপামর মানুষের সেবা করার জন্য।

তিনি আরও বলেন, আমি একজন সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি। তবুও আদর্শ থেকে কখনো পিছপা হইনি।

আরও পড়ুন

যুবদল নেতা বিল্লাল পেয়াদারের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ কয়েক হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটার।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী