ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিএনপি সমর্থকরা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

বিএনপি যারা সমর্থন করেন, তারা দেশকে মায়ের মতো করে দেখে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গেছেন। সুন্দর বাংলাদেশ গড়তে তার ছেলে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো করে দেখে। দিল্লি কিংবা পাকিস্তান বুঝি না, বুঝি শুধু বাংলাদেশ।

জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল অভিযোগ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, যুদ্ধের সময় পাক বাহিনীকে তারাই আমাদের বাড়ি চিনিয়েছে, তারাই নারীদের সম্মানহানি করতে সাহায্য করেছে।

জামায়াত জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে বলেও অভিযোগ করেন মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড আর কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বরগুনার পাথরঘাটায় দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওসিকে উদ্দেশ করে নুরুল ইসলাম মনি বলেন, ওসি সাহেব, আপনাকে বলছি, চাঁদাবাজদের প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। আর আপনি গেলেও যিনি আসবেন, তিনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। কোনো সন্ত্রাসী আমার পাথরঘাটায় থাকতে পারবে না, কোনো দখলবাজ থাকতে পারবে না। সন্ত্রাসীদের কোনো জায়গা নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। ওসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পাথরঘাটায় কোনো কিশোর গ্যাং থাকবে না। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না। আর অনলাইনে যারা জুয়া খেলবে, প্রথমে আপনার সোর্সের মাধ্যমে তাদের খোঁজ নেবেন, এরপর তাদের ধরবেন। কোস্টগার্ডের সোর্সদের উদ্দেশে চিফ হুইপ বলেন, কোস্টগার্ডের যেসব সোর্স আছেন, তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। জনস্বার্থে প্রয়োজন হলে আমি কাউকে ছাড় দেব না। আপনারা মনে করবেন না, আমি পাথরঘাটায় আসি না বলে এখানকার কোনো খোঁজখবর রাখি না। আমি না জেনে কোনো কথা বলি না। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব চান না। পাথরঘাটার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভাগের নাম বরিশাল। এর মধ্যে যদি একটি উপজেলা হয়, তাহলে সেটি হবে পাথরঘাটা। এ কাজগুলো আমি কেন করি? এগুলো পাথরঘাটার মানুষের জন্য করি। পাথরঘাটার মানুষের জন্য কাজ করলে আমার ভালো লাগে। তিনি আরও বলেন, গতকাল এখানে জামায়াতের সাবেক আমিরকে মাস্ক পরে কিছু দুর্বৃত্ত মারধর করেছে। তাদের বের করতে হবে। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা এ কাণ্ড ঘটিয়েছে, তাদের আটক করবেন। এটা যদি আমার দলের লোক হয়, তাহলে তাদের আরও বেশি জবাবদিহি করতে হবে। জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তাদের সঙ্গে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। মতবিনিময় সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা, জেলে-শ্রমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
আরও পড়ুন
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী