ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

অন্ধবিশ্বাস নয়, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কামালের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি।

এ সময় কায়সার কামাল অভিযোগের সুরে বলেন, ধর্মপ্রাণ মুসল্লিকে প্রতারণার মাধ্যমে ভিন্নপথে প্রবাহিত করছে একটি দল। যারা ধর্মের নাম নিয়ে প্রতারণা করে, তারা ব্যক্তিপর্যায়ে সবক্ষেত্রে প্রতারণা করতে পারে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভোট মহামূল্যবান, অযোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করলে সবাইকে ভুলের মাশুল দিতে হবে, তাই অন্ধবিশ্বাস বা আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, পছন্দ না হলে আমাকে ভোট দিবেন না কিন্তু দুর্নীতি নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। কারণ, আমি কখনো কোনো দুর্নীতি করি নাই। ভোটারদের সুচিন্তিত মতামত থাকলে অর্থাৎ ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ্‌।

স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড ও পরিবার কার্ড নিয়ে ন্যূনতম দুর্নীতি করলে নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও জানান কায়সার কামাল। তিনি বলেন, ভোটকেন্দ্রে বসে থেকে ফলাফল নেয়ার পর বাড়ি ফিরবেন। চূড়ান্ত বিজয় নিয়ে হাসিমুখে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফিরবেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
ফরিদপুরের সদরপুরে আবাসিক হেফজ মাদরাসার এক শিক্ষার্থীকে (১০) কক্ষে আটকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে 'কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
আরও পড়ুন
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার
গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার