ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রির্পোটার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শুরু হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার জন্য স্বচ্ছতার সাথে প্রশাসন নির্বাচনের কাজ করছে। চাঁদপুরে মোট ৪৬৫ জন নির্বাচনী কার্ডের জন্য আবেদন করেছেন। সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতি করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশে নিয়ে সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। এছাড়াও দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক বক্তব্য রাখেন।

আরও পড়ুন

এর আগে, বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।

দ্বিতীয় দিনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, নীতিমালা-২০২৫, নির্বাচনী রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা মোকাবেলায় করণীয় এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। প্রশিক্ষরা ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন; রাজনৈতিকদল, সুশীল সমাজ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিদিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব এবং বর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের বিষয়ে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা