ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সম্পত্তি বণ্টনের দাবিতে দাফনে বাধা, উঠানে পড়ে রইল বাবার মরদেহ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
কাফন করা মরদেহ বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে থাকে। ছবি: আরটিভি

কুড়িগ্রামে সম্পত্তি বণ্টনের দাবিতে বাবার মরদেহ দাফনে বাধা দিয়ে ১২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে মৃত ব্যক্তির বড় ছেলের বিরুদ্ধে।

বুধবার (১৮ সকাল ১১ টায় মরদেহ দাফনের কথা থাকলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয় ব্যক্তিদের চেষ্টায় দেন-দরবার চললেও কাফন করা মরদেহ বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে থাকে।

ঘটনাটি ঘটেছে জেলার নাগেশ্বরী পৌরসভার ৭নং ওয়ার্ড কাছারী পায়রাডাঙ্গা বাজারের পাশে।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বার্ধক্যজনিত কারণে বাড়িতে মৃত্যুবরণ করেন ৯০ বছরের আজিজার রহমান। রীতি অনুযায়ী পরদিন সকাল ১১টায় জানাজা শেষে তার দাফন হবে মর্মে মাইকিং করা হয় এবং কাফন শেষ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু দাফনে বাধা দেন মৃতের বড় ছেলে আব্দুল হাকিম (৫৫)।

আব্দুল হাকিমের অভিযোগ, তার বাবার প্রথম স্ত্রীর চার সন্তান তিনিসহ জোসনা, ময়না ও আজিমন বিবিকে রেখে তার মা জয়গুন মারা যান। এরপর তার বাবা আজিজার রহমান রহিমা নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন রহিমার পক্ষের এক ছেলে রফিকুল ইসলাম ও এক মেয়ে আকলিমা রয়েছে। জীবদ্দশায় তাদের বাবা গোপনে পরের স্ত্রীর সন্তান রফিকুল ইসলাম ও আকলিমাকে গোপনে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। বিষয়টি জানার পর অভিযোগ করলেও তারা আমলে নেয়নি এবং সেটি বিরোধ চলে আসছিল। এ কারণে দাফনে বাঁধা দেওয়া হয়েছে।

প্রতিবেশী খয়বর আলী, আক্কাছ আলীসহ অনেকে বলেন, একটা দুঃখজনক ঘটনা ঘটছে। উনি বেঁচে থাকতে একটা সুরাহা করলে আজ এ ঘটনা ঘটত না।

স্থানীয় অনেকে জানান, বুধবার সকাল ১১টায় মাটি হওয়ার কথা থাকায় সাড়ে ১০টার দিকে এলাকাবাসী জানাজায় অংশ নিতে আসে। এ সময় প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানায়। বাবার সম্পত্তি সমানভাবে বণ্টন করে সে অনুযায়ী দলিল সম্পন্ন করে দাফন করতে বলেন তারা।

আরও পড়ুন

জানা গেছে, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আত্মীয় স্বজনসহ স্থানীয়রা ঘটনাটি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হলে দুপুরে লোকজন চলে যায়। সন্ধ্যার পরে সমাধানে আবারো এলাকাবাসী চেষ্টা চালালেও রাত সাড়ে ১০টা পর্যন্ত কোন সমাধান আসেনি। ফলে বাড়ির উঠোনে খাটিয়ায় কাফন করা মরদেহ পড়ে ছিল।

এ প্রসঙ্গে নাগেশ্বরী থানা পুলিশের সঙ্গে কথা হলে তারা জানায়, এ ঘটনায় কেউ থানায় জানায়নি বা অভিযোগ করেনি। তবে অনেকের মাধ্যমে বিষয়টি জেনেছেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহের কালীগঞ্জে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. শহিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর উধাও হয়েছেন কাজের ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর নলডাঙ্গা পোস্ট অফিসের সংস্কারকাজ। দুই বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি, খোঁজ নেই ঠিকাদারেরও।
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
আরও পড়ুন
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পকেটের চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’