ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
সাদুল্লাপুর থানা। ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটুনি দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মোজাহিদপুর এলাকায় প্রবেশ করেন। পথিমধ্যে তারা মাদারহাট ব্রিজ এলাকায় এক ব্যক্তির পথরাধ করেন। এসময় ওই ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন। দ্রুতগতিতে তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়। এরই মধ্যে ডাকাতির খবর শুনে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেড়িয়ে পড়ে। তিনজনের মধ্যে একজন পালিয়ে যেতে পারলেও বাকি দুজন স্থানীয়দের হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাদের দুজনকে পুকুর থেকে তুলে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া, একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সেই যুবক
হাসপাতাল থে‌কে ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা