ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বৃদ্ধকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ, ছেলে ও নাতি আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হোসেন আলী (৮০) নামে এক বৃদ্ধকে পেটানোর পর পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত বৃদ্ধের ছেলে ও নাতিকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, রফিকুল ইসলাম (৫৫) ও ছেলে ইব্রাহিম (২০)। ঘটনার জেরে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ।

আরও পড়ুন

পুলিশ ও এলাকাবাসী জানায়, খালইপুরা মধ্যপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে শুটকি ব্যবসায়ী হোসেন আলীর সঙ্গে জমি নিয়ে তার আপন ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। আজ সকাল ১০টার দিকে পুকুর পাড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম বৃদ্ধ হেসেন আলীকে পিটিয়ে পুকুরে ফেলে দেয়। বৃদ্ধ পুকুর থেকে ওঠার চেষ্টা করলে আবার তাকে পিটিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। এতে হোসেন আলীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ওসি সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত হোসেন আলীর আপন ছেলে ও নাতিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩