ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গুলি করে হত্যার ১৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

এ দিন ভোরে হত্যার ঘটনাটি ঘটে। পরে, বেলা ১১টায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস এর নিকটবর্তী সাতগ্রাম এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সৌরভ।

আরও পড়ুন

বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে, এ ধরনের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ‘প্রোটেস্ট নোট’ দেওয়া হয়েছে। ব্যাটালিয়ন ছাড়াও সেক্টর ও রিজিয়ন সদর দপ্তর থেকেও এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন, নিহত ব্যক্তি চিহ্নিত চোরাচালানকারী ছিলেন এবং তারা বিএসএফ সদস্যকে আঘাত করায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিএসএফ কমান্ড্যান্ট আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এদিকে, আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে সীমান্ত পিলার ৮৬৮/৩ এর নিকট বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়। ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করে। পরবর্তীতে পাটগ্রাম থানা পুলিশ নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সাত-আট জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে যায়। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি চালায়। এক পর্যায়ে বিএসএফ সদস্য ও চোরাকারবারিদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর ফলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মো. আলী হোসেন নিহত হন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!