ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে কনে ব্যতিক্রমী বিয়ের আয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় রাজকীয় ঐতিহ্যের আধুনিক ছোঁয়ায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন নজর কেড়েছে সবার। হাতির পিঠে চড়ে বরের আগমন এবং ঘোড়ার গাড়িতে কনের বিদায় এমন দৃশ্য দেখতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার চকমোহন ও পশ্চিম পুরানাপৈল এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। জানা যায়, বর ফারহান ফয়সাল (২৮) বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য এবং তিনি চকমোহন গ্রামের বাসিন্দা। কনে ফারহানা আক্তার (২৬) পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের মেয়ে।

কনের বাবা দুলাল হোসেনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল মেয়ের বিয়েকে ব্যতিক্রমীভাবে আয়োজন করার। সেই ইচ্ছা পূরণেই প্রায় ১৪ কিলোমিটার পথ হাতির পিঠে চড়ে বরের শ্বশুরবাড়িতে আগমন ঘটে। এ সময় রাস্তার দুপাশে ভিড় করে স্থানীয় মানুষ, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বর হাতির পিঠে এবং কনে ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিল বরযাত্রীদের গাড়িবহর।

এ ব্যতিক্রমী আয়োজন দেখতে কনের বাড়িতে নারী-পুরুষ, শিশুসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ ভিড় করেন। অনেকেই এমন দৃশ্য এই এলাকায় আগে কখনো দেখেননি বলে জানান।

কনে ফারহানা আক্তার বলেন, আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আর আমি ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি ফিরলাম এটা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা।

বর ফারহান ফয়সাল বলেন, ছোটবেলা থেকে গল্পে এমন বিয়ের কথা শুনেছি। বাস্তবে তা নিজের জীবনে ঘটবে ভাবিনি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

বরের বাবা ফজলুর রহমান জানান, এ আয়োজন করতে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় হয়েছে। তবে এতে দুই পরিবারসহ অতিথিরা আনন্দ উপভোগ করেছেন।

কনের বাবা দুলাল হোসেন বলেন, ছোট মেয়ের বিয়েতে কিছু ভিন্ন করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এমন আয়োজন। সবাই খুব আনন্দ পেয়েছে।” তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন

এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকের কাছে হয়ে উঠেছে এক স্মরণীয় ঘটনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে বন দখলও বন্ধ হবে: বনমন্ত্রী
কসবায় অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি