ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিত থেকেও ৭ বছর ধরে বেতন তুলছেন দুই কর্মকর্তা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : আরটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে হিসাবরক্ষক ও অফিস সহায়ক পদে কর্মরত দুই ব্যক্তির বিরুদ্ধে ৭ বছর অফিসে না কর বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। তাদের স্থলে টাকার বিনিময়ে প্রক্সির মাধ্যমে দপ্তরের কার্যক্রম চালানো হচ্ছে।

অভিযোগে জানা যায়, হিসাবরক্ষক আব্দুর রব ও অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন নিয়মিত অফিসে আসেন না। তাদের অনুপস্থিতিতে ঝুমুর নামে এক নারী ও ইসা নামে এক যুবক মাসিক প্রায় সাত হাজার টাকায় প্রক্সি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রক্সির কারণে অফিসের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এতে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন। দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত এ ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষক আব্দুর রব অস্বীকার করে বলেন, কর্তৃপক্ষের অনুরোধেই অফিসে যাই না।

অন্যদিকে কাম কম্পিউটার আনোয়ার হোসেন অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন চলাফেরা করতে পারছি না। তাই অফিসে কম যাই।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

ঝালকাঠি যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রক্সির কোনো বিধান আমাদের নেই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে চার পরিবারের চারজন নিহতের ঘটনায় ওই পরিবারগুলো তাদের একমাত্র উপার্জনকারী সদস্যদের হারিয়ে অসহায় হয়ে পড়ে।
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার রেশ না কাটতেই জেলার মোহনগঞ্জের পৌর শহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় আবারও যুবককে গুলি
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
নেত্রকোনার সাংবাদিক আলিফ নিহত হওয়ার পর তার পরিবার এখন অসহায়। পিতৃহীন চার বছরের অবুঝ শিশু প্রান্থিকে ‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে’ বলে সান্ত্বনা দিচ্ছেন মা।
‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাসরিন জাহান মুক্তা (২৯) নামের এক স্কুলশিক্ষিকা। ১৩ ঘণ্টা পার হলেও এখনও পরিবারের পক্ষ থেকে শনাক্ত করতে পারেনি।
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ভিডিওটি ভাইরালের পর থেকেই চলছে নানা আলোচনা।
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
আরও পড়ুন
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
চাকরি দিচ্ছে যুব উন্নয়ন ইনস্টিটিউট, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আবেদনের সুযোগ