ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পদ্মার ২৫ কেজির পাঙাশ বিক্রি হলো সাড়ে ৫২ হাজার টাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ২৫ কেজি ওজনের এই মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেসোনা গ্রামের জেলে কার্তিক হালদারের জালে মাছটি ধরা পড়ে। বিক্রির উদ্দেশ্যে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২,০০০ টাকা কেজি দরে মোট ৫০,০০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

আরও পড়ুন

পরবর্তীতে ব্যবসায়ী শাহজাহান শেখ কেজিপ্রতি ১০০ টাকা লাভে অর্থাৎ ২,১০০ টাকা দরে মোট ৫২,৫০০ টাকায় মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মার বড় মাছের ব্যাপক চাহিদা থাকায় নিলামে মাছটি কেনার পর দ্রুতই তা বিক্রি হয়ে যায়। বিশাল এই পাঙাশটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ঘাটে ভিড় জমায়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলেন দুই বিজ্ঞানী
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 
২০ মাসের কন্যাসন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত বাবার
নষ্ট-পচা ইলিশ বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা