ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি ‘নলা কাশেম’ পুলিশের জালে, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
জঙ্গল সলিমপুর থেকে গ্রেপ্তার ‘নলা কাশেম’ ও জব্দ হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২২ এপ্রিল) রাতে জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের নিয়মিত নজরদারি ছিল। সম্প্রতি তথ্য পাওয়া যায় যে, নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ সন্ত্রাসীদের আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা নস্যাৎ হয়ে যায়।

অভিযান চলাকালীন নলা কাশেমকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগ নিয়ে তার সহযোগীরা গহিন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র আইনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবেও তার নাম রয়েছে।

এসপি মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত করতে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮