ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাতে ভাইকে ‘রক্ত দিয়ে গোসলের’ হুমকি, সকালে খুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীতে আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আল আমিন (৩০) নামে এক অটোরিকশা চালক। হত্যাকাণ্ডের আগের রাতে আল আমিনকে তার ‘রক্ত দিয়ে গোসলের’ হুমকি দিয়েছিলেন ছোট ভাই হাসান।

শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আল আমিন ও ঘাতক হাসান রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের নুর ইসলামের ছেলে। তারা সপরিবারে শহরের চৌয়ালা এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ও আল আমিনরা ৫ ভাই ও ২ বোন। দীর্ঘদিন ধরেই তাদের বোন তাসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল চৌয়ালা এলাকার হাবিবের ছেলে নাইম। কিন্তু নাইমের প্রেমের প্রস্তাবে বরাবরই অস্বীকৃতি জানান তাসলিমা। এ নিয়ে দীর্ঘদিন ধরে নাইমের সঙ্গে তাসলিমার ভাইদের বিরোধ চলছিল। এমনকি এই বিরোধে নাইমের ভয়ে তারা গ্রামের বাড়িতেও চলে যায়।

পরিস্থিতির অবনতি হলে আল আমিন স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে কথা বলে মিমাংসা করেন। কিন্তু মীমাংসার বিষয়টি মেনে নিতে পারেননি ছোট ভাই হাসান। এ নিয়ে ঝগড়া শুরু হয় দুই ভাইয়ের মধ্যে।

আল আমিনের স্ত্রী শিল্পী বেগম জানান, ঘটনার আগের রাতে হাসান ফোনে হুমকি দিয়ে বলে, তোর রক্ত দিয়ে আমি গোসল করব। পরদিন সকালে আল আমিন বাজারে গেলে সাটিরপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে একাধিক আঘাত করেন হাসান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নরসিংদী জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, গভীর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিহতের বোন তাসলিমার অভিযোগ, নাঈম দীর্ঘদিন ধরে তাকে ফোনে বিরক্ত করত এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিত। এমনকি এ জন্য সে বাড়িতেও হামলা করেছে।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, হত্যার ঘটনায় জড়িত হাসান ও নাঈমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। নাঈমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
আরও পড়ুন
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন