ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আমুর বাসভবনে আবারও হামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসবভনে আবারও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওইদিনই বিকেলে ঝালকাঠিতে আমুর বাসভবনে ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে বাসাটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রাতে ওই ভবননের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ও ডলার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রধান ফটকটিও ছিল খোলা। স্থানীয় বাসিন্দারা ভাঙা ভবনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেন।

পরে সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে তারা বুধবার দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে ভাঙচুর চালায়।

ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ফ্যাসিস্ট আমলে আমির হোসেন আমু ছিলেন আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক। তাই তার বাসবভনটি পুড়িয়ে ময়লার ভাগাড় বানানো হয়েছে। এই ভবন যারা সংরক্ষণের উদ্যোগ নেবে, তাদের প্রতিহত করা হবে। ভবনটি ভাঙাচোরা দেখে সবার মনে থাকবে, কেউ ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী হয়ে না যায়। তাহলে তাদের পরিণামও এমন হবে।

আরও পড়ুন

ঝালকাঠি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, এই বাড়িটি ফ্যাসিস্টদের চিহ্ন হিসেবে থাকবে। এখানে কোনো প্রকার সংস্কার করতে দেওয়া হবে না। যারা করতে আসবে, তাদের জবাব দেওয়া হবে। এখানে বসেই আমাদের ওপর হামলা করা হয়েছিল। এটি ভাঙাচোরা স্মৃতি হিসেবে থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
আরও পড়ুন
সাতদিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিও
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন