জামালপুরে তেলের পাম্পে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৪:৩২ পিএম


জামালপুরে তেলের পাম্পে জরিমানা
ছবি: আরটিভি

জামালপুরে রোকেয়া ফিলিং স্টেশন নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এ জরিমানা করেন।

আরও পড়ুন

জানা গেছে, জামালপুর সদর উপজেলার রোকেয়া ফিলিং স্টেশনে চলমান সঙ্কটে গ্রাহকদের ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগ উঠে। এমন অভিযোগের পর জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান চালান সহকারী পরিচালক শরিফুল ইসলাম।  এ সময় ওজনে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission