ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফসলি জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত কুমিল্লার ২৪ কৃষক পরিবার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের প্রাথমিক উদ্যোগের প্রতিবাদে আত্মহত্যার হুমকি দিয়েছেন ২৪টি কৃষক পরিবারের সদস্যরা।

তাদের অভিযোগ, প্রস্তাবিত জমি অধিগ্রহণ করা হলে পরিবারগুলো একমাত্র জীবিকার উৎস হারিয়ে ভূমিহীন ও অসহায় হয়ে পড়বে। তাই নিজেদের ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেওয়ার কথাও জানিয়েছেন তারা। এ পরিস্থিতিতে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিকল্প জমিতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো।

রোববার (২৫ অক্টোবর) সকালে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন হরিপুর গ্রামের কৃষক পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তারা নিজেদের জমি রক্ষা ও পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ রবিউল হাসান। এ সময় নেহারা খাতুন, আলমগীর হোসেন, ফরিদ মিয়াসহ হরিপুর গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কৃষক পরিবারগুলো জানায়, বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের লক্ষ্যে যে জমিগুলো অধিগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ তিন ফসলি জমি। এসব জমিতে বছরে একাধিকবার ফসল উৎপাদন করে এলাকার বহু দরিদ্র ও অসহায় পরিবার জীবিকা নির্বাহ করে। কৃষিকাজের সঙ্গে তাদের সংসারের আয়-রোজগার, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রা সরাসরি জড়িত।

কৃষকদের দাবি, প্রস্তাবিত জমিগুলো তাদের কাছে শুধু কৃষিজমি নয়, বরং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জমির মালিকদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের কেউ অটোচালক, কেউ রিকশাচালক কিংবা সাধারণ পেশার সঙ্গে যুক্ত। সামান্য আয়ের পাশাপাশি জমিতে ফসল উৎপাদন করে তারা পরিবারের ভরণপোষণ চালান। অনেকের কাছে এই জমির বাইরে উল্লেখযোগ্য কোনো সম্পদ বা বিকল্প আয়ের উৎস নেই। কারও কারও বসতভিটাও এই জমির সঙ্গে সংশ্লিষ্ট বলে তারা উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রস্তাবিত অধিগ্রহণের কারণে ২৪টি পরিবার সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জমি হারালে তাদের কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, কমে যাবে আয়ের সুযোগ। এতে পরিবারগুলোর খাদ্য, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে পরিবারগুলোর সামনে চরম অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

কৃষক পরিবারগুলোর দাবি, হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের পরিবর্তে এলাকায় থাকা পতিত ও অনাবাদি জমি বিবেচনা করা যেতে পারে। তাদের ভাষ্য, এসব বিকল্প জমি ব্যবহার করা হলে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি দরিদ্র কৃষক পরিবারগুলোর জীবিকা ও বসতভিটা রক্ষা করা সম্ভব হবে।

তারা আরও জানান, এলাকায় সরকারি খাসজমি রয়েছে। এ ছাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য বিনা মূল্যে জমি দান করতে আগ্রহী বলে তারা দাবি করেন। এসব সম্ভাবনা যাচাই না করে কেন তিন ফসলি কৃষিজমি অধিগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে অসহায় কৃষক পরিবারগুলোকে ভূমিহীন করার উদ্দেশ্যে এসব জমি নির্বাচন করেছে।

এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বুড়িচং প্রেসক্লাব বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে প্রস্তাবিত জমি অধিগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা, বিকল্প জমি নির্ধারণ এবং ২৪টি কৃষক পরিবারের জীবিকা ও বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একসময় টেলিফোন সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল টিএন্ডটি কার্যালয়। ২০০২ সালে কার্যালয়টি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে রূপান্তর করা হয়। অথচ সেই কার্যালয়ের বর্তমান অবস্থা জরাজীর্ণ। চত্বরজুড়ে জন্মেছে আগাছা, জমেছে ময়লা-আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় লোকজনের অভিযোগ, জায়গাটি মলমূত্র ত্যাগের স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
সৌদি থেকে দেড় কেজি সোনা নিয়ে বিমানবন্দরে নামেন নোয়াখালীর শরিফ, অতঃপর.. 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর এক যাত্রী অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীকে তল্লাশি করে। তল্লাশির সময় ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। আরটিভি/ এসআর
সৌদি থেকে দেড় কেজি সোনা নিয়ে বিমানবন্দরে নামেন নোয়াখালীর শরিফ, অতঃপর.. 
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
আরও পড়ুন
আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১ মিনিটের মিছিল, অতঃপর...
দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, যুবক আটক