ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করে রায় দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন