ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

খুলনা বিভাগে এবার ১৭০ কোরবানির পশুর হাট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:১৪ এএম
কোরবানির পশুর হাটের পুরনো ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু বিক্রির জন্য খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৭০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট স্থাপন করা হচ্ছে। ঈদের আর দুই সপ্তাহ বাকি থাকতেই পশু ব্যবসায়ীরা ইতোমধ্যেই তাদের খামার থেকে এ হাটগুলোতে পশু আনতে শুরু করেছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় এ হাটগুলো স্থাপন করছে। যা ঈদের দিন সকাল পর্যন্ত চালু থাকবে। খুলনা বিভাগের এ ১৭০টি হাটের মধ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) জোড়াগেটসহ অন্তত ২৭টি পশুর হাট খুলনা মহানগর ও জেলায় স্থাপন করা হচ্ছে।

এছাড়াও বাগেরহাটে ২৯টি, সাতক্ষীরায় ১৬টি, যশোরে ২০টি, ঝিনাইদহে ২২টি, মাগুরায় ১৫টি, নড়াইলে ১০টি, কুষ্টিয়ায় ১৭টি, চুয়াডাঙ্গায় ৮টি এবং মেহেরপুরে ৬টি হাট স্থাপন করা হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর খুলনা বিভাগে কোরবানির পশুর চাহিদা প্রায় ১০.৮০ লাখ। তবে খামারিরা ঈদকে সামনে রেখে চাহিদার ১৪.৪৭ লাখেরও বেশি পশু পালন করেছেন।

বিভাগটিতে পালিত পশুগুলোর মধ্যে রয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৯৬১টি গরু, ৪ হাজার ৮৯টি মহিষ, ৮ লাখ ৫১ হাজার ৩৭০টি ছাগল, ৫১ হাজার ১৭৩টি ভেড়া এবং ২১৬টি অন্যান্য প্রাণী।

আরও পড়ুন


গত বছর বিভাগে মোট ১৬৯টি পশুর হাট এবং ১৫২টি পশুচিকিৎসা দল মোতায়েন করা হয়েছিল। ১০.৪৬ লাখ চাহিদার বিপরীতে মোট ১৪.৩৪ লাখ কোরবানির পশু পালন করা হয়েছিল।

এদিকে, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, কেসিসির তত্ত্বাবধানে প্রচলিত নগরীর জোড়াগেট পশুর হাটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিসিটিভি স্থাপন, মেডিকেল টিম মোতায়েন এবং জাল মুদ্রা শনাক্তকরণ সেবা প্রদান করা হবে।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ঈদুল আজহার আগেই ১১ লাখেরও বেশি কোরবানির পশু বিক্রি হয়েছিল।

ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী গ্রামের পশুপালক নজরুল ইসলাম বলেন, পশুখাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এবছর আমাদের পশু পালনে খরচ বৃদ্ধি পেয়েছে।

ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের দুগ্ধ খামারের মালিক মিন্টু খান বলেন, আমি এ বছর ১৮টি গরু ও ২৬টি ছাগল পালন করেছি। এ সব পশু বিক্রি করে ৫ থেকে ৬ লাখ টাকা লাভের আশা করছি। এ বছর পশুখাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় গরুর দাম কিছুটা বেশি হতে পারে।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. গোলাম হায়দার বলেন, বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলাসহ কেসিসির আওতায়ও গবাদি পশুর হাট স্থাপন করা হয়েছে। এছাড়াও পশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪২টি পশুচিকিৎসা দল নিয়োজিত থাকবে।

তিনি বলেন, এ বছর খুলনা বিভাগে কোরবানির পশুর চাহিদার পুরোটাই স্থানীয়ভাবে পালিত পশু দিয়ে মেটানো হবে।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
বাংলাদেশে প্রথমবারের মতো ‘জঁ মোনে মডিউল’ চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে