ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:৩৩ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নিহত ফাহাদ মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত ফাহাদ মিয়া উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকার ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মেঘলা হওয়ার পর ফাহাদ মিয়া বাড়ির বাইরে ঘুরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কসবা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission