নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ০২:২৩ পিএম


নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ছবি: সংগৃহীত

নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। 

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। 

আরও পড়ুন

এ ঘটনায় সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। 

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission