নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার গাঙ্গুরীয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জান্নাতুল ফেরদাউস ওই গ্রামের বাসিন্দা আমছারুলের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশু জান্নাতুল সবার অজান্তেই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাকে ঘরে না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্বজনরা দ্রুত পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে গাঙ্গুরীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
আরটিভি/আইএম



