ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের জানাজায় দুই বোনের বাধা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:৪৭ এএম
কমলনগর থানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পত্তি এবং ক্রয় করা জমি বুঝে না পাওয়ার অভিযোগে বড় ভাই মৃত মমিন উল্যার (৫৯) জানাজায় বাধা দেন তার দুই বোন মরজিনা (৫৫) ও মিন্টি আক্তার(৫২)।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার চর মার্টিন ইউনিয়নের হানিফ মেম্বার সমাজের মসজিদ মাঠে এই ঘটনা ঘটে। এর ফলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হতে পারেনি এবং দীর্ঘ সময় তা বিলম্বিত হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মমিন উল্যা দীর্ঘদিন ধরে তার দুই বোনের ওয়ারিশি সম্পত্তি এবং ভাগিনা দেলোয়ার হোসেনের ক্রয় করা জমি বুঝিয়ে দিচ্ছিলেন না। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আরও অভিযোগ রয়েছে, ভাগিনা দেলোয়ারের কাছে ২৬ শতাংশ জমি বিক্রি করে দলিল বুঝিয়ে দিলেও, সেখানে ঘর নির্মাণ করতে গেলে বিভিন্ন সময় বাধা ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমিন উল্যার মৃত্যু হলে বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করে মরদেহ বাড়িতে আনা হয়। তবে জানাজা শুরুর ঠিক আগ মুহূর্তে পাওনা ও দাবি আদায়ের লক্ষ্যে বোন এবং ভাগিনা মিলে মরদেহের খাটিয়া আটকে ধরেন।

এই ঘটনায় উপস্থিত এলাকাবাসীর মধ্যে চরম বিস্ময় ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জানাজা ও দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, এই এলাকায় ইতিপূর্বে এমন অনাকাঙিক্ষত ঘটনা কখনো ঘটেনি। জীবদ্দশায় সম্পত্তির সুষ্ঠু বণ্টন না করার কারণেই মৃত্যুর পর পরিবারকে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তারা মন্তব্য করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের জানান, ঘটনাটি সম্পর্কে তার জানা নেই এবং থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনসংক্রান্ত জটিলতায় নিয়োগপত্র পাননি পিরোজপুরের মঠবাড়িয়ার বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী মো. জাহিদ হাসান। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে তার নিয়োগের জটিলতা কেটেছে। আগামী মাসের ১ তারিখে তার যোগদানের কথা রয়েছে।
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে কুমিরের হামলায় একটি গাভী আহত হয়েছে।
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
কুষ্টিয়ায় নূরজাহান বেগম (৬৫) এক মামলার বাদী বৃদ্ধ নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে সারাদিন থানায় রেখে বিকেলে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
হামলা-ভাঙচুর মামলায় কারাগারে ৬৫ বছরের বৃদ্ধা
আরও পড়ুন
‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেবো’
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে