ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫০ পরিবার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:২৫ পিএম
মোল্লাহাটে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ছবি: আরটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা প্রদান অনুষ্ঠা‌নের আয়োজন করা হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।

তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

বাগেরহাট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। তারপরও বর্তমান সরকার এই সহায়তা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি হেদায়েতুল্লাহ, জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম, মো. মোকাররাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী