ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: আরটিভি

অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন— এমন উপলব্ধি থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।

নিজের বিবেকের তাড়নায় পূর্বের ভ্রমণের ভাড়া পরিশোধে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তার পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টাকা জমা দেন তার ভাতিজা।

হাবিবুর রহমান জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার বিকেলে তার ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেন।

কবির হোসেন তালুকদার বলেন, অতীতে ভুলবশত টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করে থাকতে পারেন— এমন উপলব্ধি থেকে হাবিবুর রহমান এখন পূর্বের ভ্রমণের ভাড়া পরিশোধ করেছেন। তার পক্ষে তার ভাতিজা রেলওয়ের রাজস্ব খাতে পাঁচ হাজার টাকা জমা দেন। এমন উদ্যোগে রেল কর্তৃপক্ষ খুশি।

তিনি বলেন, মানুষের প্রকৃত মহত্ত্ব প্রকাশ পায় নিজের ভুল উপলব্ধি করা এবং তা সংশোধনের সাহস দেখানোর মধ্য দিয়ে। সততা মানে শুধু অন্যের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়া নয়, নিজের বিবেকের কাছেও স্বচ্ছ থাকা। হাবিবুর রহমানের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি অন্যদেরও সততা ও দায়িত্বশীলতার চর্চায় উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীরা যদি হাবিবুর রহমানের মতো দায়িত্ববোধ থেকে নিজেদের ভুল সংশোধনে এগিয়ে আসতেন, তাহলে রেলওয়ের আয় বাড়ার পাশাপাশি দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখত। ইদানীং মাঝে মাঝে পুরোনো দায় শোধের খবর পাওয়া যায় বলে তিনি জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে