ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
নওগাঁয় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ছবি: আরটিভি

নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)।

বৃহস্পতিবার (১১ জুন) শহরের কাঁঠালতলী-রাণীরহাট রাস্তা সংলগ্ন পিএমকে’র নওগাঁ শাখা কার্যালয়ে এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিএমকে’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার নজরুল ইসলাম, জোনাল অ্যাকাউন্টস অফিসার আলী কদর এবং জোনাল আইটি অফিসার মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যাম্পে আসা রোগীদের মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন এবং গাইনিসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চোখের ড্রপ ও চশমা বিতরণ করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডা. সানোয়ার হোসেন এবং গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফা ইয়াসমিনসহ অভিজ্ঞ চিকিৎসক দল।

আরও পড়ুন

চিকিৎসা নিতে আসা সান্দিরা গ্রামের আনোয়ারা, আনন্দনগরের রাশেদা ও কাঁঠালতলী পূর্ব পাড়ার মাকসুদুর রহমান জানান, পিএমকে’র এই ক্যাম্প থেকে চিকিৎসা নিয়ে তারা আগেও বেশ উপকৃত হয়েছেন। তাই সুচিকিৎসা আর বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়ে দারুণ খুশি এই অঞ্চলের সাধারণ ও অসহায় মানুষ।

পিএমকে কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা সবসময় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
নওগাঁয় খ্রিষ্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ