প্রতিবাদ জানাতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত গ্রামবাসীর

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৬:৫৬ পিএম


প্রতিবাদ জানাতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত গ্রামবাসীর
রাস্তা মেরামতের কাজ করেছেন গ্রামের যুবকরা : ছবি আরটিভি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদ জানিয়ে নিজেদের অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যের কাছে বারবার আবেদন করেও কোনো ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার (১২ জুন) সকালে রাস্তা মেরামতের সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় বছর আগে রাস্তাটি ইট দিয়ে সলিং করা হয়েছিল। বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে কৃষিপণ্য অটোভ্যানে করে বাজারে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত রাস্তাটি কার্পেটিং করার দাবি জানান।

আরও পড়ুন

মামুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর পকপাড়া গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গ্রামের একমাত্র ইটসলিং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

গ্রামবাসী জানান, রাস্তা মেরামতের জন্য তারা স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউলের কাছে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু কার্যকর উদ্যোগ না নেওয়ায় গ্রামের মানুষ বাড়ি বাড়ি টাকা তুলে তহবিল গঠন করেন। পরে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন তারা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission